
নয়াদিল্লি, ১৪ আগস্ট (হি.স.) : হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জে পি নাড্ডাকে বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লির এইমস-এ ভর্তি করা হয়। চিকিৎসকরা তাঁর স্বাস্থ্যের বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা করেছেন। তাঁর করোনারি অ্যাঞ্জিওগ্রাফিও করা হয়েছে। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল।
এইমস-এর পক্ষ থেকে শুক্রবার এক বিবৃতিতে জানানো হয়েছে, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা শারীরিক অস্বস্তি অনুভব করায় তাঁকে হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার জন্য নিয়ে আসা হয়েছিল। চিকিৎসকরা বিস্তারিতভাবে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করেন। করোনারি অ্যাঞ্জিওগ্রাফিও করা হয় তাঁর। বর্তমানে জে পি নাড্ডার অবস্থা স্থিতিশীল। এইমস-এর কার্ডিওলজি বিভাগে তাঁর চিকিৎসা চলছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দলের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ