
নয়াদিল্লি, ১৪ আগস্ট (হি.স.) : জাতীয় মানবাধিকার কমিশন (এনএইচআরসি) হরিয়ানার ফরিদাবাদ জেলার একটি ঘটনায় স্বতঃপ্রণোদিতভাবে হস্তক্ষেপ করেছে। উল্লেখ্য, একটি কারখানায় ম্যানহোল পরিষ্কার করার সময় বিষাক্ত গ্যাসে এক ব্যক্তির মৃত্যু হয় এবং অপর একজন আহত হন। মানবাধিকার কমিশন রাজ্যের মুখ্য সচিব এবং ফরিদাবাদের পুলিশ কমিশনারকে নোটিশ দিয়ে দুই সপ্তাহের মধ্যে বিস্তারিত রিপোর্ট তলব করেছে।
জানা গেছে, ফরিদাবাদ জেলার সেক্টর-২৫-এ একটি কারখানায় ম্যানহোল পরিষ্কার করার সময় বিষাক্ত গ্যাসে এক ব্যক্তির মৃত্যু হয় এবং অন্য একজন আহত হন। অভিযোগ, তাঁরা কোনও ধরণের সুরক্ষা-সরঞ্জাম ছাড়াই ম্যানহোল পরিষ্কার করতে নেমেছিলেন। রিপোর্টে তদন্তের বর্তমান অবস্থা, আহত ব্যক্তির স্বাস্থ্যের পরিস্থিতি এবং মৃতের পরিবারকে দেওয়া ক্ষতিপূরণের বিবরণ অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ