সিআরপিএফ জওয়ানদের আত্মহত্যার ঘটনায় স্বতঃপ্রণোদিত পদক্ষেপ এনএইচআরসি-র
নয়াদিল্লি, ১৪ আগস্ট (হি.স.) : জাতীয় মানবাধিকার কমিশন (এনএইচআরসি) কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর জওয়ানদের মধ্যে ক্রমাগত বাড়তে থাকা আত্মহত্যার ঘটনায় স্বতঃপ্রণোদিত পদক্ষেপ গ্রহণ করেছে। মানবাধিকার কমিশন স্বরাষ্ট্র মন্ত্রকের সচিব এবং স
জাতীয় মানবাধিকার কমিশন জাতীয় মানবাধিকার কমিশন


নয়াদিল্লি, ১৪ আগস্ট (হি.স.) : জাতীয় মানবাধিকার কমিশন (এনএইচআরসি) কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর জওয়ানদের মধ্যে ক্রমাগত বাড়তে থাকা আত্মহত্যার ঘটনায় স্বতঃপ্রণোদিত পদক্ষেপ গ্রহণ করেছে। মানবাধিকার কমিশন স্বরাষ্ট্র মন্ত্রকের সচিব এবং সিআরপিএফ-এর মহাপরিচালককে (ডিজি) নোটিশ দিয়ে দুই সপ্তাহের মধ্যে একটি বিস্তারিত রিপোর্ট তলব করেছে।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে ২২ মে ২০২৬-এর মধ্যে ১৯ জন সিআরপিএফ জওয়ান আত্মহত্যা করেছেন। জানা গেছে, ২০২৫ সালে সিআরপিএফ জওয়ানদের ৫৯টি আত্মহত্যার ঘটনা নথিভুক্ত করা হয়েছিল। এই সংখ্যা বিগত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ। তথ্য অনুযায়ী, গত পাঁচ বছরে মোট ২৮১ জন সিআরপিএফ জওয়ান আত্মহত্যা করেছেন। এর মধ্যে প্রায় ২১৬ জন জওয়ান কর্তব্যরত অবস্থায় ছিলেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande