রবিবার থেকে আমজনতার জন্য উন্মুক্ত হবে রাষ্ট্রপতি ভবনের অমৃত উদ্যান
নয়াদিল্লি, ১৪ আগস্ট (হি.স.) : রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শুক্রবার রাষ্ট্রপতি ভবনের অমৃত উদ্যানের গ্রীষ্মকালীন বার্ষিক উৎসব-এর উদ্বোধন করেন। অমৃত উদ্যান রবিবার (১৬ আগস্ট) থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত আমজনতার জন্য খোলা থাকবে। এই সময়কালে অমৃত উদ্যান প্র
রাষ্ট্রপতি ভবনের অমৃত উদ্যান


নয়াদিল্লি, ১৪ আগস্ট (হি.স.) : রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শুক্রবার রাষ্ট্রপতি ভবনের অমৃত উদ্যানের গ্রীষ্মকালীন বার্ষিক উৎসব-এর উদ্বোধন করেন। অমৃত উদ্যান রবিবার (১৬ আগস্ট) থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত আমজনতার জন্য খোলা থাকবে। এই সময়কালে অমৃত উদ্যান প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে। বিকেল ৫টা পর্যন্ত উদ্যানে প্রবেশ করতে দেওয়া হবে।

রাষ্ট্রপতি ভবন সূত্রে জানা গেছে, রক্ষণাবেক্ষণের জন্য অমৃত উদ্যান প্রতি সোমবার বন্ধ থাকবে। বিনামূল্যে উদ্যানে প্রবেশ করা যাবে। তবে দর্শনার্থীদের শুধুমাত্র অনলাইনেই বুকিং করতে হবে। অমৃত উদ্যানে গিয়ে বুকিংয়ের ব্যবস্থা নেই। যেকোনও দিনের জন্য অনলাইন বুকিং তার আগের দিন সকাল ১০টায় সম্পন্ন হবে। জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে ২৯ আগস্ট খেলোয়াড়দের জন্য এবং ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষকদের জন্য অমৃত উদ্যানে বিশেষভাবে প্রবেশের ব্যবস্থা করা হয়েছে।

দর্শকদের প্রবেশ ও প্রস্থান নর্থ অ্যাভিনিউ রোডের কাছে অবস্থিত ৩৫ নম্বর গেট দিয়ে হবে। দর্শকরা নিজেদের সঙ্গে মোবাইল ফোন, ইলেকট্রনিক চাবি, মানিব্যাগ, হ্যান্ডব্যাগ, জলের বোতল, শিশুদের দুধের বোতল এবং ছাতা নিয়ে যেতে পারবেন। এগুলো ছাড়া অন্য কোনও জিনিস ভেতরে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে না। দর্শকদের সুবিধার জন্য পানীয় জল, প্রাথমিক চিকিৎসা কেন্দ্র, বৃষ্টি থেকে বাঁচার আশ্রয়স্থল এবং শৌচাগারের ব্যবস্থা থাকবে। সেন্ট্রাল সেক্রেটারিয়েট মেট্রো স্টেশন থেকে অমৃত উদ্যানের প্রবেশদ্বার পর্যন্ত বিনামূল্যে শাটল বাস পরিষেবাও পাওয়া যাবে। সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রতি ৩০ মিনিটের ব্যবধানে এই বাস পরিষেবা মিলবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande