জোধপুরে ৩০ কেজির বেশি মাদক উদ্ধার, গ্রেফতার দুই
জোধপুর, ১৯ আগস্ট (হি.স.) : মাদক পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল জোধপুর কমিশনারেটের মাতা কা থান ও ঝাঁভার থানার পুলিশ। পৃথক অভিযানে দুই ব্যক্তিকে গ্রেফতার করে তাদের কাছ থেকে ৩০ কেজিরও বেশি মাদক (ডোডা পোস্ত) উদ্ধার করা হয়েছে। দু’টি
৩০ কেজির বেশি অবৈধ মাদক উদ্ধার, গ্রেফতার দুই


জোধপুর, ১৯ আগস্ট (হি.স.) : মাদক পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল জোধপুর কমিশনারেটের মাতা কা থান ও ঝাঁভার থানার পুলিশ। পৃথক অভিযানে দুই ব্যক্তিকে গ্রেফতার করে তাদের কাছ থেকে ৩০ কেজিরও বেশি মাদক (ডোডা পোস্ত) উদ্ধার করা হয়েছে। দু’টি ঘটনাতেই এনডিপিএস আইনে মামলা দায়ের করেছে পুলিশ।

বুধবার জানা গেছে, মাতা কা থান–এর ভারপ্রাপ্ত আধিকারিক অনিল কুমার যাদবের নেতৃত্বে পুলিশ আসাপুরা ডাল-বাটি এলাকায় একটি দোকানে অভিযান চালায়। তল্লাশির সময় দোকান থেকে ১ কেজি ২৮২ গ্রাম অবৈধ মাদক (ডোডা পোস্ত) উদ্ধার হয়। এই ঘটনায় দোকানটি ভাড়া নিয়ে ব্যবসা করা রূপারামকে গ্রেফতার করা হয়েছে। সে মূলত ভোপালগড়ের দেবাতড়া এলাকার দেবী সাগর গ্রামের বাসিন্দা।

অন্যদিকে, ঝাঁভার থানার এসআই দেবারামের নেতৃত্বে দড়ি কি ঢানি, জোলিয়ালি এলাকায় অভিযান চালানো হয়। সেখানে দিনেশ নামে এক ব্যক্তির কাছ থেকে ২৯ কেজি ৬৬০ গ্রাম মাদক (ডোডা পোস্ত) উদ্ধার করে পুলিশ। দিনেশ দড়ি কি ঢানি জোলিয়ালি এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে।

দুই ঘটনায় মোট ৩০ কেজি ৯৪২ গ্রাম মাদক (ডোডা পোস্ত) উদ্ধার হয়েছে। গ্রেফতার দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে মাদক পাচারের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। দু’টি মামলাতেই পরবর্তী তদন্ত চলছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande