মান্দোরের উন্মুক্ত বন্দি শিবির থেকে পলাতক এক
জোধপুর, ১৯ আগস্ট (হি.স.): রাজস্থানের জোধপুরের মান্দোরে উন্মুক্ত বন্দি শিবির থেকে এক বন্দি পালিয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বন্দিদের গণনার সময় কোলারাম গারাসিয়াকে না পাওয়া যাওয়ার পর বিষয়টি সামনে আসে। এরপর থেকেই তার খ
মান্দোরের উন্মুক্ত কারাগার শিবির থেকে বন্দী পলাতক


জোধপুর, ১৯ আগস্ট (হি.স.): রাজস্থানের জোধপুরের মান্দোরে উন্মুক্ত বন্দি শিবির থেকে এক বন্দি পালিয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বন্দিদের গণনার সময় কোলারাম গারাসিয়াকে না পাওয়া যাওয়ার পর বিষয়টি সামনে আসে। এরপর থেকেই তার খোঁজ শুরু করেছে পুলিশ।

উন্মুক্ত বন্দি শিবিরের প্রহরী হাপুরাম মান্দোর থানায় বন্দির পলায়নের ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যায় বন্দিদের গণনার সময় কোলারাম গারাসিয়াকে শিবিরে পাওয়া যায়নি। এরপর শিবিরের ভিতরে ও আশপাশের এলাকায় খোঁজ চালানো হলেও তার সন্ধান মেলেনি।

বুধবার পুলিশ জানিয়েছে, পলাতক বন্দি কোলারাম গারাসিয়া পালি জেলার বালি এলাকার পিপলা সেওড়ি গ্রামের বাসিন্দা। ঘটনার পর মান্দোর থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাকে খুঁজে বের করতে পুলিশ বিভিন্ন এলাকায় তল্লাশি চালাচ্ছে। পাশাপাশি তার বাড়ির দিকেও পুলিশের একটি দল পাঠানো হয়েছে। পলাতক বন্দিকে দ্রুত খুঁজে বের করার চেষ্টা চলছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande