
মুরাদাবাদ, ১৯ আগস্ট (হি.স.): উত্তর প্রদেশের রেলযাত্রীদের হারিয়ে যাওয়া ও চুরি হওয়া ১১৬টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিল রেল সুরক্ষা বাহিনী (আরপিএফ) ও গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ (জিআরপি)–র যৌথ দল। উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলির আনুমানিক মূল্য প্রায় ২৫ লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ।
বুধবার আরপিএফের মণ্ডল নিরাপত্তা কমিশনার ঋষি শুক্লা এবং রেলওয়ে পুলিশ সুপার আশুতোষ শুক্লা জানান, বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বিভিন্ন সংস্থা ও মডেলের মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। যাত্রীদের করা অভিযোগের ভিত্তিতে ফোনগুলির আইএমইআই নম্বর মিলিয়ে প্রকৃত মালিকদের শনাক্ত করা হয়। এরপর উদ্ধার হওয়া মোবাইলগুলি বুধবার তাঁদের হাতে তুলে দেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, মোবাইল উদ্ধারের এই অভিযানে সার্ভেল্যান্স দলের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। যৌথ দলের তৎপরতায় হারানো ও চুরি যাওয়া মোবাইলগুলি উদ্ধার করে প্রকৃত মালিকদের ফিরিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় রেলযাত্রীদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস