জম্মুতে ভারী বর্ষণের কমলা সতর্কতা
জম্মু, ১৯ আগস্ট (হি.স.) : টানা কয়েক দিন ধরে তীব্র গরম ও আর্দ্রতার পর বুধবার জম্মুতে বৃষ্টি হয়েছে। বৃষ্টির জেরে আবহাওয়ার পরিবর্তন হয়েছে এবং তাপমাত্রাও কিছুটা কমেছে। গত কয়েক দিন ধরে জম্মুতে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে
জম্মুতে ভারী বর্ষণের কমলা সতর্কতা


জম্মু, ১৯ আগস্ট (হি.স.) : টানা কয়েক দিন ধরে তীব্র গরম ও আর্দ্রতার পর বুধবার জম্মুতে বৃষ্টি হয়েছে। বৃষ্টির জেরে আবহাওয়ার পরিবর্তন হয়েছে এবং তাপমাত্রাও কিছুটা কমেছে। গত কয়েক দিন ধরে জম্মুতে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ছিল। সোমবার দিনের কিছু সময় ঠান্ডা হাওয়া বইলেও পরে ফের তীব্র রোদ ওঠায় গরম ও অস্বস্তিকর আর্দ্রতার মুখে পড়তে হয় সাধারণ মানুষকে। প্রচণ্ড গরমের কারণে বাজার ও রাস্তাঘাটেও মানুষের চলাচল তুলনামূলকভাবে কমে গিয়েছিল। এদিকে, বুধবার আবহাওয়া দফতর জম্মু ডিভিশনে আগামী চার দিনের জন্য ভারী বর্ষণের কমলা সতর্কতা জারি করেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এই সময়ে জম্মু ডিভিশনের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিনে গরম থেকে আরও কিছুটা স্বস্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে একই সঙ্গে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে নিচু এলাকা এবং জলাশয়ের আশপাশে না যাওয়ার জন্য বাসিন্দাদের সতর্ক করেছে প্রশাসন।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande