চা শিল্পের শ্রমিক ও প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শ্রমমন্ত্রী অর্জুন সিং-এর
কলকাতা, ১৯ আগস্ট (হি. স.) : চা-শিল্পের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে দফায় দফায় বৈঠকে এদিন চা-বাগান শ্রমিকদের কল্যাণ এবং শিল্পের সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করলেন রাজ্যের মন্ত্রী ইন-চার্জ অর্জুন সিংহ। বুধবার নব মহাকরণে বৈঠকে শ্রমিকদের আর্থিক ও সামাজিক
চা শিল্পের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে বৈঠক


কলকাতা, ১৯ আগস্ট (হি. স.) : চা-শিল্পের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে দফায় দফায় বৈঠকে এদিন চা-বাগান শ্রমিকদের কল্যাণ এবং শিল্পের সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করলেন রাজ্যের মন্ত্রী ইন-চার্জ অর্জুন সিংহ। বুধবার নব মহাকরণে বৈঠকে শ্রমিকদের আর্থিক ও সামাজিক সুরক্ষা থেকে শুরু করে চা-শিল্পের ভবিষ্যৎ নীতি—একাধিক গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করা হয়েছে।

প্রসঙ্গতঃ আলোচনাতে বিশেষ গুরুত্ব পায় শ্রমিকদের বোনাস সংক্রান্ত বিষয়, চা-শিল্পের নীতি, ভিবি–জি রাম জি (VB–G RAM G) প্রকল্প, চা-বাগান শ্রমিকদের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং বিভিন্ন শ্রমিক কল্যাণমূলক উদ্যোগ। পাশাপাশি, শিল্পের ভবিষ্যৎ সম্প্রসারণ ও উন্নয়নের পথ নিয়েও মতবিনিময় হয়।

বৈঠকে চা-শিল্পের প্রতিনিধিরা শ্রমিকদের স্বার্থে এবং শিল্পের পাশে থাকার জন্য প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান। তাঁদের বক্তব্য, সরকারি সহায়তা অব্যাহত থাকলে এই শিল্প আরও শক্তিশালী হয়ে উঠবে।

রাজ্য সরকার এবং শ্রম দফতরের তরফে জানানো হয়েছে, চা-শিল্পের প্রয়োজনীয় সহায়তা ও সহযোগিতা জোগাতে সরকার সব সময় প্রস্তুত। তবে শিল্পের উন্নয়নের পাশাপাশি চা-বাগান শ্রমিকদের কল্যাণ, মর্যাদা এবং জীবনযাত্রার মানোন্নয়নকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে বৈঠকে স্পষ্ট করে দেওয়া হয়েছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande