
দুর্গাপুর, ১৯ আগস্ট (হি. স.): ফের চুরি সোনার দোকানে। টিনের চালা কেটে আস্ত সিন্দুক নিয়ে পালালো দুস্কৃতীরা। ঘটনাটি ঘটেছে, দুর্গাপুরের এ-জেন শিবাজী রোডে। বুধবার ঘটনার খবর চাউর হতেই চাঞ্চল্য ছড়ালো দুর্গাপুর শিল্পশহরে।
ঘটনার অভিযোগে জানা গেছে, বুধবার দোকান মালিক পিন্টু পাল দোকান খুলতে এসে দেখে দোকানের টিনের চালা কাটা। দোকানের ভেতর জিনিসপত্র সব গায়েব। দোকান মালিক পিন্টু পাল জানান, সকালে দোকান খুলতেই নজরে পড়ে চালা কাটা। সিন্দুক উধাও, কাঁসা পিতলের বাসন উধাও। তিনি জানান, প্রায় ১৫ গ্রাম সোনার গহনা, ৩ কেজি রূপোর গহনা, প্রায় ১ কুইন্টাল কাঁসা পিতলের বাসন চুরি গেছে। সব মিলিয়ে ১০ লক্ষ টাকার সামগ্রী চুরি গিয়েছে বলে দোকানমালিকের দাবী। খবর চাউর হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তদন্তের নেমে পুলিশ পার্শ্ববর্তী জঙ্গল থেকে চুরি যাওয়া সিন্দুক উদ্ধার হয়। সেটি তালা ভাঙা অবস্থায় পড়ে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা