নয়ডায় নালায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার
নয়ডা, ১৯ আগস্ট (হি.স.) : উত্তর প্রদেশের নয়ডায় বুধবার একটি নালা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে সেক্টর ৫৮ থানা এলাকার সেক্টর ৫৫-র কাছে। মৃতদেহটি পুরনো বলে প্রাথমিকভাবে জানা গেছে।পুলিশ কমিশনার লক্ষ্মী সিংয়ের
নয়ডায় নালায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার


নয়ডা, ১৯ আগস্ট (হি.স.) : উত্তর প্রদেশের নয়ডায় বুধবার একটি নালা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে সেক্টর ৫৮ থানা এলাকার সেক্টর ৫৫-র কাছে। মৃতদেহটি পুরনো বলে প্রাথমিকভাবে জানা গেছে।পুলিশ কমিশনার লক্ষ্মী সিংয়ের মিডিয়া ইনচার্জ উমেশ নৈথানি জানান, বুধবার সকালে সেক্টর ৫৮ থানায় খবর আসে যে সেক্টর ৫৫-এর কাছে বড় নালায় পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলাকালীন এক অজ্ঞাতপরিচয় পুরুষের মৃতদেহ পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশের প্রাথমিক অনুমান, মৃতদেহটি বেশ কিছুদিনের পুরনো এবং জলের স্রোতে অন্য কোনও এলাকা থেকে ভেসে এসে সেখানে পৌঁছতে পারে।ঘটনার তদন্তে ফিল্ড ইউনিটের দলকেও ঘটনাস্থলে ডাকা হয়েছে। পাশাপাশি আশপাশের এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চালানো হচ্ছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। অন্যদিকে, স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, ওই ব্যক্তিকে খুন করে তাঁর দেহ নালায় ফেলে দেওয়া হয়ে থাকতে পারে। পুলিশ অবশ্য ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানায়নি।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande