নদীর জল বাড়ায় আতঙ্ক, বাঁধপাড়ায় ঢুকছে জল
আরামবাগ , ১৯ আগস্ট (হি.স.): টানা বৃষ্টি ও নদীর জলস্তর বৃদ্ধির জেরে ফের উদ্বেগ বাড়ছে আরামবাগ মহকুমায়। ক্রমশ বাড়ছে দ্বারকেশ্বর নদীর জল। নদীর তীরবর্তী এলাকায় বসবাসকারী মানুষের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। ইতিমধ্যেই আরামবাগ পুরসভার ২ নম্বর ওয়ার্ডের
লোকালয়ে ঢুকছে জল আরামবাগে


আরামবাগ , ১৯ আগস্ট (হি.স.): টানা বৃষ্টি ও নদীর জলস্তর বৃদ্ধির জেরে ফের উদ্বেগ বাড়ছে আরামবাগ মহকুমায়। ক্রমশ বাড়ছে দ্বারকেশ্বর নদীর জল। নদীর তীরবর্তী এলাকায় বসবাসকারী মানুষের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক।

ইতিমধ্যেই আরামবাগ পুরসভার ২ নম্বর ওয়ার্ডের বাঁধপাড়া এলাকায় নদীর জল ঢুকতে শুরু করেছে বলে জানা গিয়েছে। জলস্তর আরও বাড়লে পরিস্থিতি কী দাঁড়াবে, তা নিয়ে চিন্তায় রয়েছেন এলাকার বাসিন্দারা।

নদীর জল বাড়তে থাকায় নিচু এলাকাগুলিতে জল ঢোকার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে নদী তীরবর্তী বসতিগুলির বাসিন্দারা পরিস্থিতির দিকে নজর রাখছেন। অনেকেই প্রয়োজনীয় সামগ্রী নিরাপদ স্থানে সরিয়ে রাখার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা যাচ্ছে।

এদিকে, নদীর জলস্তর ও বাঁধের পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন। জল আরও বাড়লে যাতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়, সেই দিকেও নজর রাখা হচ্ছে।

দ্বারকেশ্বরের জলস্তর বৃদ্ধি এবং বাঁধপাড়া এলাকায় জল ঢোকার ঘটনায় নতুন করে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে আরামবাগে। পরিস্থিতি কোন দিকে যায়, এখন সেদিকেই তাকিয়ে নদী তীরবর্তী এলাকার মানুষ।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande