
হুগলি , ১৯আগস্ট (হি.স.): বুধবার হুগলি জেলার ভূমি সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জেলা শাসকের (ডিএম) দফতরের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জেলার ভূমি ব্যবস্থাপনা, ভূমি সংস্কার এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন ভূমি ও ভূমি সংস্কার দফতরের রাষ্ট্রমন্ত্রী মাননীয় শ্রী দীপঙ্কর জানা মহাশয়, স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার এবং হুগলি জেলার সমস্ত বিধায়কবৃন্দ।
জেলার ভূমি সংক্রান্ত সমস্যাগুলির দ্রুত সমাধান, প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং সাধারণ মানুষের স্বার্থে ভূমি পরিষেবা আরও সহজলভ্য করার বিষয়েও বৈঠকে গুরুত্ব দেওয়া হয়।
প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয়ের মাধ্যমে জেলার ভূমি সংক্রান্ত সমস্যাগুলির সমাধানে এই বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেই মনে করা হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA