জলের চাপে ভেঙে পড়ল নতীপুর-গণেশপুরের গুরুত্বপূর্ণ সেতু
আরামবাগ, ১৯ আগস্ট (হি.স.): টানা কয়েকদিনের বৃষ্টি এবং তার পাশাপাশি জলাধার থেকে ছাড়া জলে আরামবাগ মহকুমার খানাকুলে ক্রমশ অবনতি হচ্ছে বন্যা পরিস্থিতির। এরই মধ্যে অতিরিক্ত জলের চাপে বুধবার ভেঙে পড়ল নতীপুর থেকে গণেশপুর যাতায়াতের গুরুত্বপূর্ণ সেতু। স
নতিপুরে ভেঙে পড়া  সেতু


আরামবাগ, ১৯ আগস্ট (হি.স.): টানা কয়েকদিনের বৃষ্টি এবং তার পাশাপাশি জলাধার থেকে ছাড়া জলে আরামবাগ মহকুমার খানাকুলে ক্রমশ অবনতি হচ্ছে বন্যা পরিস্থিতির। এরই মধ্যে অতিরিক্ত জলের চাপে বুধবার ভেঙে পড়ল নতীপুর থেকে গণেশপুর যাতায়াতের গুরুত্বপূর্ণ সেতু।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃষ্টির জেরে এলাকায় জলস্তর ক্রমশ বাড়ছিল। তার উপর জলাধার থেকে অতিরিক্ত জল ছাড়ায় নদী ও খালগুলিতে জলের স্রোত বেড়ে যায়। প্রবল জলস্রোত ও জলের চাপেই সেতুটির একটি গুরুত্বপূর্ণ অংশ ভেঙে পড়ে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে।

সেতুটি ভেঙে পড়ায় নতীপুর ও গণেশপুরের মধ্যে যোগাযোগ ব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি নিত্যযাত্রীদেরও সমস্যায় পড়তে হয়েছে। জরুরি প্রয়োজনে যাতায়াত নিয়েও তৈরি হয়েছে উদ্বেগ।

বন্যা পরিস্থিতির মধ্যে গুরুত্বপূর্ণ সেতু ভেঙে পড়ায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। পরিস্থিতির উপর প্রশাসনের নজর রয়েছে বলে জানা গিয়েছে। দ্রুত সেতু মেরামত করে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande