যাদবপুর বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা, এবিভিপি ও এসএফআই-এর মধ্যে সংঘর্ষ
কলকাতা, ২০ আগস্ট (হি.স.): বাম ছাত্র সংগঠন এসএফআই-এর ডাকা একটি বৈঠককে কেন্দ্র করে বুধবার গভীর রাতে উত্তেজনা ছড়ায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। এবিভিপি ও এসএফআই-সহ বামপন্থী ছাত্র সংগঠনগুলির মধ্যে সংঘর্ষ হয়। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা, এবিভিপি ও এসএফআই-এর মধ্যে সংঘর্ষ


কলকাতা, ২০ আগস্ট (হি.স.): বাম ছাত্র সংগঠন এসএফআই-এর ডাকা একটি বৈঠককে কেন্দ্র করে বুধবার গভীর রাতে উত্তেজনা ছড়ায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। এবিভিপি ও এসএফআই-সহ বামপন্থী ছাত্র সংগঠনগুলির মধ্যে সংঘর্ষ হয়। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে। পরিস্থিতি এখন শান্ত।

ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি স্টুডেন্টস ইউনিয়নের সাধারণ সভাকে কেন্দ্র করেই দ্বন্দ্ব তৈরি হয়। দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন বেশ কয়েকজন। আহতদের দেখতে হাসপাতালে গিয়েছিলেন বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়। পরে যাদবপুর থানার সামনে বিক্ষোভ দেখায় এবিভিপি। ওই বিক্ষোভে যোগ দেন সংগঠনের রাজ্য নেতৃত্বও। এবিভিপির অভিযোগ, সাধারণ সভার নামে ডেকে পরিকল্পিত ভাবে এসএফআই এবং ডিএসও-ডিএসএফ হামলার ঘটনা ঘটিয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande