অন্যত্র চলে যাওয়া প্রতিভাবানদের ফিরে আসার আহ্বান মুখ্যমন্ত্রীর
কলকাতা, ২৭ আগস্ট (হি. স. ) : বেঙ্গালুরু, হায়দ্রাবাদ বা পুণেতে চলে যাওয়া বাংলার দক্ষ ও প্রতিভাবান তরুণ-তরুণীদের এবার নিজেদের শহর কলকাতায় ফিরে আসার জন্য আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিউ টাউনে প্রায় সাড়ে ৭ লক্ষ বর্গফুট এলাকা জু
শুভেন্দু অধিকারী


কলকাতা, ২৭ আগস্ট (হি. স. ) : বেঙ্গালুরু, হায়দ্রাবাদ বা পুণেতে চলে যাওয়া বাংলার দক্ষ ও প্রতিভাবান তরুণ-তরুণীদের এবার নিজেদের শহর কলকাতায় ফিরে আসার জন্য আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

নিউ টাউনে প্রায় সাড়ে ৭ লক্ষ বর্গফুট এলাকা জুড়ে তৈরি এলএন্ডটি ও এলটিআইমাইন্ডট্রি-র নতুন ক্যাম্পাস উদ্বোধন হল।

বৃহস্পতিবার কলকাতার নিউ টাউনের সিলিকন ভ্যালি হাবে চালু হল লারসেন অ্যান্ড টুব্রো এবং এলটিআইমাইন্ডট্রি-র অত্যাধুনিক প্রযুক্তি ক্যাম্পাস ‘আনন্দ নিকেতন’।

রক্ষাবন্ধনের প্রাক্কালে প্রদীপ প্রজ্বলন ও পুজোর মাধ্যমে এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। ছিলেন প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা এবং এল অ্যান্ড টি গ্রুপের চেয়ারম্যান-সহ আরও অনেকেই।

এলটিআইমাইন্ডট্রি একটি বহুজাতিক তথ্যপ্রযুক্তি এবং কনসাল্টিং কোম্পানি, যার মূল কার্যালয় ভারতের মুম্বইয়ে অবস্থিত।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande