কেরলমের সোনার দোকানে চুরি করে চম্পট, খড়গপুরে গ্রেফতার বর্ধমানের যুবক
খড়গপুর, ২৮ আগস্ট (হি. স.): কেরলমের একটি সোনার দোকান থেকে সোনা চুরি করে ট্রেনে চেপে বাড়ি ফেরার পথে বর্ধমানের এক যুবককে গ্রেফতার করল খড়গপুর গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ (জিআরপি)। ধৃত যুবকের নাম শেখ সমীর। তাঁর কাছ থেকে প্রায় ১৫০ গ্রাম সোনা উদ্ধার করা হয়েছ
কেরলমের সোনার দোকানে চুরি করে চম্পট, খড়গপুরে গ্রেফতার বর্ধমানের যুবক


খড়গপুর, ২৮ আগস্ট (হি. স.): কেরলমের একটি সোনার দোকান থেকে সোনা চুরি করে ট্রেনে চেপে বাড়ি ফেরার পথে বর্ধমানের এক যুবককে গ্রেফতার করল খড়গপুর গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ (জিআরপি)। ধৃত যুবকের নাম শেখ সমীর। তাঁর কাছ থেকে প্রায় ১৫০ গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে।

রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, সমীর কেরলমের একটি সোনার দোকানে কারিগর হিসেবে কাজ করতেন। অভিযোগ, দোকান থেকে সোনা চুরি করার পর তিনি ট্রেনে করে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হন। ঘটনার কথা জানতে পেরে কেরলমের নাল্লালাম থানার পুলিশ বিভিন্ন রেলওয়ে স্টেশনকে সতর্ক করে বার্তা পাঠায়। সেই তথ্যের ভিত্তিতেই বৃহস্পতিবার সকালে খড়গপুর স্টেশনে জিআরপি বিশেষ অভিযান চালায়। ২২৫০৩ কন্যাকুমারী-ডিব্রুগড় এক্সপ্রেসে তল্লাশি চালানোর সময় পুলিশ সমীরকে সন্দেহভাজন অবস্থায় আটক করে। তল্লাশিতে তাঁর কাছ থেকে প্রায় ১৫০ গ্রাম সোনা উদ্ধার হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয়।

ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার গভীর রাতে কেরলম পুলিশের একটি দল খড়গপুর স্টেশনে এসে পৌঁছায়। খড়গপুর জিআরপির ঊর্ধ্বতন পুলিশ আধিকারিক জয়ন্ত মুখার্জী বৃহস্পতিবার রাতে ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিয়ম মেনে গ্রেফতার যুবককে কেরলম পুলিশের হাতে তুলে দেওয়া হবে। তাঁকে কেরলমে নিয়ে গিয়ে চুরি সংক্রান্ত মামলায় পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande