
কলকাতা, ২৭ অগস্ট (হি. স.) : সপ্তম কেন্দ্রীয় বেতন কমিশনের আওতায় বিভিন্ন লেভেল-১ পদে নিয়োগের জন্য পূর্ব রেলে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (CBT) শেষ হল। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) কলকাতা ও মালদার মাধ্যমে ৩ থেকে ২৫ অগস্ট, মোট ১৬ দিন ধরে পরীক্ষা নেওয়া হয়েছে। পূর্ব রেলের জেনারেল ম্যানেজার গীতিকা পাণ্ডের নির্দেশে ওই পরীক্ষায় স্বচ্ছতা, সততা ও নিরপেক্ষতা বজায় রায়েছে বলে রেলের দাবি। বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নিয়ে বিস্তারিত জানানো হয়েছে।
পূর্ব রেলের প্রিন্সিপাল চিফ পার্সোনেল অফিসার (PCPO) ড. মহুয়া বর্মার তত্ত্বাবধানে RRB কলকাতা ছয়'টি কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করে। এর মধ্যে শিয়ালদহ ডিভিশনে পাঁচটি এবং হাওড়া ডিভিশনে একটি কেন্দ্র ছিল। মোট ২,১৯,৬১৫ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ১,২৫,৭৬৪ জন। উপস্থিতির হার ৫৭.২৭ শতাংশ।
অন্যদিকে, RRB মালদা পাঁচটি কেন্দ্রে পরীক্ষা নেয়। আসানসোল ডিভিশনে চারটি এবং মালদহ ডিভিশনে একটি কেন্দ্র ছিল। সেখানে মোট ১,০৪,১৬০ জনের মধ্যে পরীক্ষা দিয়েছেন ৫০,৪৪৩ জন। উপস্থিতির হার ৪৮.৪৪ শতাংশ।
রেলের যদিও এই পরিবর্তিত পরিস্থিতিতে তিদবক্তব্য, সংশ্লিষ্ট ডিভিশন, পরীক্ষা কেন্দ্র এবং বিভিন্ন সংস্থার আধিকারিক-কর্মীদের সমন্বিত উদ্যোগেই পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত