পূর্ব রেলের হাওড়া ডিভিশনে ট্রেন চলাচলে সাময়িক পরিবর্তন আনা হয়েছে - পূর্ব রেল কর্তৃপক্ষের ঘোষণা
কলকাতা, ২৭ আগস্ট (হি. স.) : পূর্ব রেলের হাওড়া ডিভিশনে ট্রেন চলাচলে সাময়িক পরিবর্তন। মালদহ ডিভিশনের বারহারওয়া স্টেশনে ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামী ৩০ অগস্ট ২৭০ মিনিটের ট্র্যাফিক ও পাওয়ার ব্লক নেওয়া হবে। দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল ৫ট
পূর্ব রেলের হাওড়া ডিভিশনে ট্রেন চলাচলে সাময়িক পরিবর্তন আনা হয়েছে - পূর্ব রেল কর্তৃপক্ষের ঘোষণা


কলকাতা, ২৭ আগস্ট (হি. স.) : পূর্ব রেলের হাওড়া ডিভিশনে ট্রেন চলাচলে সাময়িক পরিবর্তন। মালদহ ডিভিশনের বারহারওয়া স্টেশনে ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামী ৩০ অগস্ট ২৭০ মিনিটের ট্র্যাফিক ও পাওয়ার ব্লক নেওয়া হবে। দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এই কাজ। তার জেরে ওই দিন যাত্রা শুরু করা কয়েকটি ট্রেনের সময় সূচিতে বদল আনা হয়েছে বলে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে।

এদিকে, রেল সূত্রে খবর, ৬৩০৬৪ নম্বর সাহেবগঞ্জ–বর্ধমান মেমু নির্ধারিত সময়ের তুলনায় ৯০ মিনিট দেরিতে ছাড়বে। সাহেবগঞ্জ থেকে ট্রেনটি বিকেল ৩টে ৫ মিনিটে রওনা দেবে। অন্যদিকে, ৫৩৪৩৪ নম্বর বারহারওয়া–আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেনটি বারহারওয়া থেকে বিকেল ৫টায় ছাড়বে।

এ ছাড়াও ৬৩৪২২ নম্বর সাহিবগঞ্জ–আজিমগঞ্জ মেমু-র সময়ও ৪৫ মিনিট পিছিয়ে দেওয়া হয়েছে। সংশোধিত সূচি অনুযায়ী, ট্রেনটি সাহেবগঞ্জ থেকে বিকেল সাড়ে ৩টেয় ছাড়বে।

রেলের তরফে যাত্রীদের এই পরিবর্তিত সময়সূচি মাথায় রেখে যাত্রার পরিকল্পনা করার পরামর্শ দেওয়া হয়েছে। ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতেই এই সাময়িক সময়সূচি পরিবর্তন।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande