দুর্গাপুর স্টিল পিপলস কো-অপারেটিভে ৪০ কোটি টাকারও বেশি অনাদায়ী ঋণ, কড়া বার্তা সমবায়মন্ত্রীর
র্গাপুর, ২৯ আগষ্ট:- দুর্গাপুর স্টিল পিপলস কো-অপারেটিভে অনাদায়ী লোন ৪০ কোটি ৬০ লক্ষ ৫১ হাজার ৫৬৫ টাকা। গত ২০১৭-২৬ সালের মধ্যে ভুয়ো নথি জমা নিয়ে লোন দেওয়া হয়েছে। এই দুর্নীতিতে সরকারি আধিকারিক যারা ছিলেন কেউ রেয়াত পাবেন না। যারা লোন শোধ করেননি, তারাও
দুর্গাপুর স্টিল পিপলস কো-অপারেটিভে ৪০ কোটি টাকারও বেশি অনাদায়ী ঋণ, কড়া বার্তা সমবায়মন্ত্রীর


দুর্গাপুর, ২৯ আগস্ট (হি. স.): দুর্গাপুর স্টিল পিপলস কো-অপারেটিভে অনাদায়ী লোন ৪০ কোটি ৬০ লক্ষ ৫১ হাজার ৫৬৫ টাকা। গত ২০১৭-২৬ সালের মধ্যে ভুয়ো নথি জমা নিয়ে লোন দেওয়া হয়েছে। এই দুর্নীতিতে সরকারি আধিকারিক যারা ছিলেন কেউ রেয়াত পাবেন না। যারা লোন শোধ করেননি, তারাও রেয়াত পাবেন না। জেলেও যেতে হবে, লোনও শোধ করতে হবে। শনিবার বিকালে দুর্গাপুরে স্টিল পিপলস সমবায়ের অনুষ্ঠানে এসে এমনই কড়া বার্তা দিলেন রাজ্যের সমবায় মন্ত্রী অশোক কীর্তনিয়া।

উল্লেখ্য, দুর্গাপুর স্টিল পিপলস কো-অপারেটিভ ব্যাঙ্কের দুর্নীতি নিয়ে বার বার অভিযোগ উঠেছে। তৃণমূল জামানায় তার সমাধান তো দুর অস্ত, পাহাড় প্রমান দুর্নীতি হয়েছে। লুট হয়েছে সাধারণ আমানতকারীদের টাকা। সরকার পরিবর্তনের পর রাজ্যে সমবায়গুলির অডিট শুরু হয়েছে। অনেক সমবায়ে কোটি কোটি টাকার দুর্নীতি ধরা পড়েছে। শনিবার বিকালে দুর্গাপুর স্টিল পিপলস ও মহিলা কো-অপারেটিভে অনুষ্ঠানে আসেন রাজ্যের খাদ্য ও সমবায় মন্ত্রী অশোক কীর্তনিয়া।

এদিন সাংবাদিকদের মুখো মুখি হয়ে তিনি বলেন, তৃণমূল জামানায় শাসকের সরকার চলত। তাই সবই সম্ভব হত। এখন আইনের সরকার। তাই কোনও রকম দুর্নীতিকে রেয়াত করা হবে না। তিনি বলেন, দুর্গাপুর স্টিল পিপলস কো-অপারেটিভে ২১ টি অ্যাকাউন্টে অনাদায়ী লোন ৪০ কোটি ৬০ লক্ষ ৫১ হাজার ৫৬৫ টাকা। মুল ২৯ কোটি ৪৮ লক্ষ ৬৮ হাজার ৪১৯ টাকা। গত ২০১৭-২৬ সালের মধ্যে ভুয়ো নথী জমা নিয়ে লোন দেওয়া হয়েছে। ভিজিলেন্স হবে। এই দুর্নীতিতে সরকারি আধিকারিক যারা ছিলেন কেউ রেয়াত পাবেন না। যারা লোন শোধ করেননি, তারাও রেয়াত পাবেন না। জেলেও যেতে হবে, লোনও শোধ করতে হবে। আদায় করা হবে। সম্পত্তি ক্রোক করা হবে। এআরসুএস ও আরসিএসকে নির্দেশ দিয়ে গেলাম। জনগণের সামনে এসব মুখোশ আর তার আড়ালের মুখ সামনে প্রকাশ হওয়া উচিত। একই দফতরে দীর্ঘদিন ধরে আধিকারিক থাকা প্রসঙ্গে তিনি বলেন, চিন্তা করবেন না। সময় মিলিয়ে নিন। ২৪ ঘন্টার মধ্যে বদলি হবে। তিনি বলেন, আমাদের লক্ষ্য সমবায় কে দুর্নীতি মুক্ত করা। সাধারণ মানুষের ক্ষতি চাই না। সমবায় দফতর সমবায়ের মত করতে হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande