জল পরিবহনে সুদৃঢ় যোগাযোগ ব্যবস্থা ও পরিবেশ বান্ধব বাতাবরণ দরকার : শঙ্কর ঘোষ
কলকাতা, ২৯ আগস্ট (হি. স.) : জল পরিবহনে সুদৃঢ় যোগাযোগ ব্যবস্থা ও পরিবেশ বান্ধব পরিবেশ দরকার। এছাড়া জলপরিবহণে অগ্রগতি সম্ভব নয় বলে মন্তব্য করেছেন মন্ত্রী শঙ্কর ঘোষ। উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং পরিবেশ বান্ধব জলপরিবহণ পরিকাঠামো গড়ে তোলার পথে আরও এক গু
গার্ডেনরিচ শিপ বিল্ডার্সে পর্যটন মন্ত্রীর উপস্থিতি


কলকাতা, ২৯ আগস্ট (হি. স.) : জল পরিবহনে সুদৃঢ় যোগাযোগ ব্যবস্থা ও পরিবেশ বান্ধব পরিবেশ দরকার। এছাড়া জলপরিবহণে অগ্রগতি সম্ভব নয় বলে মন্তব্য করেছেন মন্ত্রী শঙ্কর ঘোষ। উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং পরিবেশ বান্ধব জলপরিবহণ পরিকাঠামো গড়ে তোলার পথে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল রাজ্য। শনিবার গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স এবং পশ্চিমবঙ্গ পর্যটন দফতরের অধীনস্থ সংস্থা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড-এর মধ্যে গুরুত্বপূর্ণ প্রকল্পের ‘ওয়ার্ক অর্ডার’ হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই প্রকল্পের আওতায় তৈরি হবে ১০০ জন যাত্রী ধারণ ক্ষমতা সম্পন্ন দু’টি বৈদ্যুতিক ফেরি। এর পাশাপাশি নির্মাণ করা হবে একটি বেইলি টাইপের ব্রিজ। পরিবেশ বান্ধব প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে জলপথে যাতায়াতকে আরও আধুনিক, নিরাপদ এবং সুস্থায়ী করে তোলা এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। রাজ্যের পর্যটনকেন্দ্রগুলির সঙ্গে যোগাযোগ আরও মসৃণ করার পাশাপাশি এই প্রকল্প জলপরিবহণের ক্ষেত্রে দূষণ কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে। কলকাতায় শনিবার এক সাংবাদিক বৈঠকে পর্যটন মন্ত্রী বলেন, দুটি ফেরি ও বেইলি ব্রিজ নির্মাণের জন্য মোট ৪৫ কোটি টাকা খরচ হবে, এই অর্থ কেন্দ্রীয় প্রকল্প মূলধনী বিনিয়োগের জন্য রাজ্যগুলিকে বিশেষ সহায়তা (এসএএসসিআই) থেকে বরাদ্দ করা হবে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande