দুর্গাপুরে তৃণমূল শ্রমিক নেতার বাড়ি ঘিরে চোর চোর স্লোগান, উত্তেজনা
দুর্গাপুর, ২৯ আগস্ট (হি.স.): তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের কোর কমিটির নেতা বাড়ি ফিরতেই চোর'''' শ্লোগানে বিদ্ধ। বাড়ি ঘেরাও করে বিক্ষোভ বিজেপিকর্মীদের। শনিবার ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ালো দুর্গাপুরের ইস্পাতনগরীর নিউটন এলাকায়। খবর পেয়ে পুলিশ এ
দুর্গাপুরে তৃণমূল শ্রমিক নেতার বাড়ি ঘিরে চোর চোর স্লোগান, উত্তেজনা


দুর্গাপুর, ২৯ আগস্ট (হি.স.): তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের কোর কমিটির নেতা বাড়ি ফিরতেই চোর'' শ্লোগানে বিদ্ধ। বাড়ি ঘেরাও করে বিক্ষোভ বিজেপিকর্মীদের। শনিবার ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ালো দুর্গাপুরের ইস্পাতনগরীর নিউটন এলাকায়। খবর পেয়ে পুলিশ এসে বান্টি সিং নামে ওই তৃণমূল নেতাকে জনরোষ থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

উলেখ্য, বান্টি সিং একসময় নিজেকে সমাজসেবী হিসাবে পরিচয় দিত। কিন্তু পরবর্তীকালে ধীরে ধীরে মুখোশ খুলতে শুরু করে। ২০২১ সাল থেকে শিল্পাঞ্চলে যখন শ্রমিক সংগঠনে গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত। তখন শ্রমিক সংগঠনে কোর কমিটি গঠন করে তৃণমুলের শীর্ষ নেতৃত্ব। ওই কোর কমিটির সদস্য ছিলেন বান্টি সিং। তারপর থেকে ঝড়ের গতিতে উত্থান শুরু হয়। অন্ডাল এয়ারপোর্টে পার্কি ছাড়াও বেসরকারী হাসপাতালে হাউসকিপিং সাপ্লাই কাজের বরাত বেমালুম পেয়ে যায়। অভিযোগ তারপর থেকে এলাকায় তার অত্যাচার শুরু হয়। তার অত্যাচারের হাত থেকে রেয়াত পায়নি তৃণমূলের একাংশ। গত ৪ মে রাজ্যে সরকার পরিবর্তনের পর বেপাত্তা ছিলেন বান্টি সিং। শনিবার বাড়ি ফিরতেই স্থানীয় বিজেপিকর্মী সমর্থকরা তার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ শুরু করে। তাঁদের অভিযোগ, তৃণমূল জমানায় যাঁরা একসময় এলাকায় ‘সমাজসেবী’ হিসেবে নিজেদের পরিচয় দিতেন, পরবর্তীকালে তৃণমূলের প্রত্যক্ষ রাজনৈতিক ছত্রছায়ায় এসে এলাকায় নিজস্ব দাপট ও ত্রাসের পরিবেশ তৈরি করেছিলেন। বিজেপি নেতৃত্বের দাবি, দুর্নীতির প্রতিবাদে এবং এলাকায় সাধারণ মানুষের ওপর হওয়া অন্যায়ের বিরুদ্ধেই এই স্বতঃস্ফূর্ত প্রতিরোধ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এবং পরিস্থিতি সামাল দিতে বান্টিং সিং কে জনরোষ থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande