এনএসজি ও পুলিশের যৌথ উদ্যোগে মহড়া ধামাখালিতে
উত্তর ২৪ পরগনা, ২৯ আগস্ট (হি.স.): এনএসজি (জাতীয় নিরাপত্তা বাহিনী) ও পুলিশের যৌথ উদ্যোগে জঙ্গি দমনের মহড়া হল ধামাখালিতে। শনিবার ধামাখালির একটি হোটেলে পর্যটকদের জঙ্গিরা পণবন্দি করে রেখেছে, পুলিশ ও এনএসজি-র উদ্যোগে এমনই মহড়া হয়। প্রযুক্তি ও প্রশিক্ষ
এনএসজি ও পুলিশের যৌথ উদ্যোগে মহড়া ধামাখালিতে


উত্তর ২৪ পরগনা, ২৯ আগস্ট (হি.স.): এনএসজি (জাতীয় নিরাপত্তা বাহিনী) ও পুলিশের যৌথ উদ্যোগে জঙ্গি দমনের মহড়া হল ধামাখালিতে। শনিবার ধামাখালির একটি হোটেলে পর্যটকদের জঙ্গিরা পণবন্দি করে রেখেছে, পুলিশ ও এনএসজি-র উদ্যোগে এমনই মহড়া হয়। প্রযুক্তি ও প্রশিক্ষিত কুকুর নিয়ে এই মহড়া চলে।

স্থানীয় বাসিন্দারা বলেন, ‘‘প্রথমে মনে হয়েছিল সত্যিই জঙ্গিরা হোটেলে আক্রমণ করেছে। পরে বুঝলাম, প্রশিক্ষণের জন্য বাহিনী এসেছে।’’ মহড়ায় ছিলেন থানার আধিকারিকেরাও। বছর দুয়েক আগে শেখ শাহজাহান পর্বেও সন্দেশখালিতে এসেছিল এনএসজি। শাহজাহানের গোপন ডেরা থেকে কয়েক কিলোগ্রাম বিস্ফোরক, আগ্নেয়াস্ত্র, গুলি ও মানবঘাতী বোমা উদ্ধার করে রোবটের সাহায্যে তা নিষ্ক্রিয় করা হয়েছিল।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande