
কলকাতা, ২৯ আগস্ট (হি.স.): মুকুল রায়ের পুত্র শুভ্রাংশুর বাড়িতে গেলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় গোষ্ঠীর তৃণমূলের সদস্যরা। প্রতিনিধি দলে ছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, ববি হাকিম, অরূপ বিশ্বাস, শান্তনু সেন। শুভ্রাংশুর সঙ্গে ও তাঁর ছেলে-মেয়ের সঙ্গে কথা বলেন তাঁরা।
নেপালে ভয়াবহ হড়পা বানের পরে প্রায় ৪৮ ঘণ্টা কেটে গিয়েছে, এখনও খোঁজ নেই মুকুল রায়ের পুত্রবধূ শর্মিষ্ঠা ভৌমিক রায়ের। স্ত্রীর সঙ্গে যোগাযোগ না হওয়ায় গভীর উদ্বেগ ও মানসিক চাপে রয়েছেন শুভ্রাংশু। ফিরহাদ হাকিম বলেন, ভগবানের কাছে প্রার্থনা করি। বৌমা যেন তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ