১১ টন ত্রাণসামগ্রী নিয়ে নেপালে পৌঁছলো ভারতের চতুর্থ বিমান
নয়াদিল্লি, ৩০ আগস্ট (হি.স.): বন্যা বিপর্যস্ত নেপালে রবিবার চতুর্থ দফার ত্রাণসামগ্রী নিয়ে ভারতের চতুর্থ বিমান কাঠমান্ডুতে পৌঁছেছে| দুর্যোগকবলিত নেপালের মানুষের সহায়তার জন্য এই সামগ্রী সেদেশের সরকারের হাতে তুলে দেওয়া হয়েছে। ভারতের বিদেশমন্ত্রী
১১ টন ত্রাণসামগ্রী নিয়ে নেপালে পৌঁছলো ভারতের চতুর্থ বিমান


নয়াদিল্লি, ৩০ আগস্ট (হি.স.): বন্যা বিপর্যস্ত নেপালে রবিবার চতুর্থ দফার ত্রাণসামগ্রী নিয়ে ভারতের চতুর্থ বিমান কাঠমান্ডুতে পৌঁছেছে| দুর্যোগকবলিত নেপালের মানুষের সহায়তার জন্য এই সামগ্রী সেদেশের সরকারের হাতে তুলে দেওয়া হয়েছে।

ভারতের বিদেশমন্ত্রী ড. এস জয়শঙ্কর এক্স-এ লিখেছেন, ১১ টন ত্রাণসামগ্রী নিয়ে ভারতের চতুর্থ বিমান কাঠমান্ডুতে পৌঁছেছে। নেপালে উদ্ধার ও ত্রাণকাজে সহায়তার জন্য এই বিমানটি প্রয়োজনীয় সামগ্রী ও প্রযুক্তিগত সহায়তা নিয়ে গিয়েছে।

এর মধ্যে রয়েছে অনুসন্ধান ও উদ্ধার অভিযানের সরঞ্জাম-সহ কম্বল, স্লিপিং ব্যাগ, ত্রিপল, প্লাস্টিক শিট ও হাইজিন কিটের মতো ত্রাণসামগ্রী। পাশাপাশি, একটি টানেল টেকনিক্যাল টিম, ডিএনএ বিশ্লেষণের জন্য ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দলও গেছে|

উল্লেখ্য, নেপালের রাসুয়া ও সংলগ্ন এলাকাগুলোতে ভোটেকোশী নদীর সাম্প্রতিক বিধ্বংসী বন্যায় এখনও পর্যন্ত প্রায় ৭২৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে| শতাধিক মানুষ এখনও নিখোঁজ। তাঁদের মধ্যে বিদেশি নাগরিকরাও রয়েছেন।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande