স্বচ্ছতা জনগণের সংকল্পে পরিণত হচ্ছে: প্রধানমন্ত্রী
নয়াদিল্লি, ৩০ আগস্ট (হি.স.): রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাত-এ দেশ-বিদেশের মানুষের সঙ্গে নিজের চিন্তাভাবনা ভাগ করে নিলেন। এদিনের মন কি বাত অনুষ্ঠানটি ছিল ১৩৭-তম পর্ব। রবিবার প্রধানমন্ত্রী মন কি বাত-এ বলেন, স
স্বচ্ছতা জনগণের সংকল্পে পরিণত হচ্ছে: প্রধানমন্ত্রী


নয়াদিল্লি, ৩০ আগস্ট (হি.স.): রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাত-এ দেশ-বিদেশের মানুষের সঙ্গে নিজের চিন্তাভাবনা ভাগ করে নিলেন। এদিনের মন কি বাত অনুষ্ঠানটি ছিল ১৩৭-তম পর্ব।

রবিবার প্রধানমন্ত্রী মন কি বাত-এ বলেন, স্বচ্ছতা জনগণের সংকল্পে পরিণত হচ্ছে| তিনি বলেন, স্বচ্ছতার একটি অনেক বড় গুণ আছে। যখন কোনও জায়গাকে পরিষ্কার রাখার সংকল্প সেই জায়গার মানুষের নিজস্ব সংকল্প হয়ে ওঠে, তখন পরিবর্তন শুধু পরিস্কার পরিচ্ছন্নতার মধ্যেই সীমাবদ্ধ থাকে না। এর মাধ্যমে ওই জায়গার সমগ্র পরিচয় পাল্টে যায়। দেশের বিভিন্ন জায়গায় স্বচ্ছতার এই প্রয়াস, আমাদের নিরন্তর প্রেরণা দেয়। উত্তর প্রদেশের রামপুরে পাটওয়াই নামে একটি গ্রাম আছে। ওখানে আকাশ এবং রোহন নামের দুই বন্ধু দেখলেন যে তাঁদের আশেপাশের এলাকা নোংরা আবর্জনায় ভরে গেছে। আকাশ এবং রোহন আবর্জনার ব্যাগ তুলে নেন এবং পরিচ্ছন্নতার উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। ধীরে ধীরে অন্য যুবরাও তাঁদের সঙ্গে যুক্ত হতে থাকেন। একটি টিম তৈরি হয়। যার নাম হয়- 'ক্লিন- আপ পাটোয়াই'। এই যুবরা আজ পর্যন্ত চারটি গঙ্গার ঘাট পরিষ্কার করে ফেলেছেন। এক টনেরও বেশি প্লাস্টিক আবর্জনা সরিয়ে ফেলেছেন। এঁরা বেশ কয়েকটি পুকুর এবং সার্বজনিক স্থানও পরিষ্কার করেছেন।

এবার শ্রী অমরনাথ জী-র যাত্রাতেও স্বচ্ছতা এবং জন অংশীদারিত্বের এমনই প্রেরণাদায়ক ছবি দেখা গেছে। দুর্গম রাস্তায় হাজার হাজার স্বচ্ছতাকর্মী দিনরাত সেবা প্রদান করে চলেছেন। এই বছর যাত্রা চলাকালীন চারশো মেট্রিক টনেরও বেশি আবর্জনা সংগ্রহ ও প্রসেস করা হয়েছে। আমার এই প্রচেষ্টার একটি ব্যাপার বিশেষ ভাবে ভালো লেগেছে। স্বচ্ছতার এই অভিযানে পুণ্যার্থীরাও অংশীদার হন। ১৬ হাজারেরও বেশি যাত্রী স্বচ্ছতার সংকল্প নিয়েছেন। দশ হাজারেরও বেশি যাত্রীদের 'রেস্পন্সিবল যাত্রী সার্টিফিকেট'-ও দেওয়া হয়। এখানে একটি অত্যন্ত অসাধারণ প্রয়োগও করা হয়েছে। যাত্রাপথের ঘোড়া এবং খচ্চরের গোবরকে বায়োগ্যাসে রূপান্তরিত করা হয়েছে এবং সেই ক্লিন এনার্জি থেকে 'স্বচ্ছ জ্যোতি' প্রজ্জ্বলিত করা হয়। অর্থাৎ বাবা বর্ফানির এই পবিত্র যাত্রায় স্বচ্ছতাও সেবা এবং আস্থার রূপ হয়ে ওঠে। গ্রাম হোক বা শহর, নদী হোক বা তীর্থস্থল, এর পরিচয় আমাদের আচরণ থেকেও পাওয়া যায়। আর যখন স্বচ্ছতা আমাদের আচরণের অঙ্গ হয়ে যায়, সেই স্থানের সৌন্দর্য অনেক বৃদ্ধি পায়।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande