
নয়াদিল্লি, ৩০ আগস্ট (হি.স.): রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাত-এ দেশ-বিদেশের মানুষের সঙ্গে নিজের চিন্তাভাবনা ভাগ করে নিলেন। এদিনের মন কি বাত অনুষ্ঠানটি ছিল ১৩৭-তম পর্ব।
রবিবার প্রধানমন্ত্রী মন কি বাত-এ বলেন, ৩ সেপ্টেম্বর আমরা মহানায়ক উত্তম কুমারের-এর জন্মশতবার্ষিকী পালন করব। উত্তম কুমার একজন ভার্সেটাইল অভিনেতা ছিলেন, যিনি নিজের অভিনয় দিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। চিত্রপ্রেমীরা মানেন যে, সত্যজিৎ রায় ফিল্ম ‘নায়ক-দ্য হিরো’-র পুরো স্ক্রিপ্ট মহানায়ক উত্তম কুমারকে ভেবে লিখেছিলেন। সত্যজিৎ রায় বলেছিলেন যে তাঁর মধ্যে ডিগনিট-র সঙ্গে অসাধারণ ইমোশনাল ডেপথ-ও ছিল। চরিত্রকে তিনি জীবন্ত করে তোলার জন্য খুব পরিশ্রম করতেন। উত্তম কুমার নিজস্ব সহজতার সঙ্গে ফিলানট্রফি-র জন্যও পরিচিত ছিলেন। তাঁর জীবন থেকে কখনও হার না মানার একটি আরও বড় শিক্ষা মেলে। তাঁর শুরুর ছবিগুলি খুব বেশি চলেনি, কিন্তু তিনি নিজের কাজের উপর ফোকাস বজায় রেখেছিলেন। এরই ফলস্বরুপ তিনি এত উচ্চতা অর্জন করেছিলেন।
প্রধানমন্ত্রী এ দিন এও বলেন, যখন আমি কলকাতায় রোড শো করছিলাম, তখন আমি উত্তম কুমার-এর বাড়ির সামনে দিয়েও গিয়েছিলাম। সেখানে আমাকে একজন ব্যক্তি তাঁর একটি ছবিও উপহার দিয়েছিলেন। আমি আবারও মহানায়ক উত্তম কুমার-কে শ্রদ্ধা জানাচ্ছি । তিনি সবসময় আমাদের সকলের হৃদয়ে বিরাজ করবেন। “মহানায়ক উত্তম কুমার চিরদিন মানুষের হৃদয়ে বিরাজ করবেন”
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ