‘সূর্য পথ তিরঙ্গা’ অভিযানের মাধ্যমে তেরঙা পতাকা বিশ্বে এক অনন্য যাত্রাপথে পাড়ি দিয়েছে: নরেন্দ্র মোদী
নয়াদিল্লি, ৩০ আগস্ট (হি.স.): রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাত-এ দেশ-বিদেশের মানুষের সঙ্গে নিজের চিন্তাভাবনা ভাগ করে নিলেন। এদিনের মন কি বাত অনুষ্ঠানটি ছিল ১৩৭-তম পর্ব। রবিবার প্রধানমন্ত্রী মন কি বাত-এ বলেন,
‘সূর্য পথ তিরঙ্গা’ অভিযানের মাধ্যমে তেরঙা পতাকা বিশ্বে এক অনন্য যাত্রাপথে পাড়ি দিয়েছে: নরেন্দ্র মোদী


নয়াদিল্লি, ৩০ আগস্ট (হি.স.): রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাত-এ দেশ-বিদেশের মানুষের সঙ্গে নিজের চিন্তাভাবনা ভাগ করে নিলেন। এদিনের মন কি বাত অনুষ্ঠানটি ছিল ১৩৭-তম পর্ব।

রবিবার প্রধানমন্ত্রী মন কি বাত-এ বলেন, আগস্ট মাসে আমরা চারিদিকে দেশ ভক্তির নানা রঙ দেখতে পাই। এই সময় প্রত্যেক মানুষের মনে দেশপ্রেমের ভাবনা আরও প্রবল হয়ে ওঠে। ন্যাশনাল হ্যান্ডলুম ডে এবং ভারতছাড়ো আন্দোলনের বর্ষ পূর্তি থেকে শুরু করে বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস এই মাসকে আরও বিশেষ করে তোলে। স্বাধীনতা দিবস এবং ন্যাশনাল স্পেস ডে-এর মত দিন প্রত্যেক দেশবাসীকে গর্বে ভরিয়ে তোলে। হর ঘর তিরঙ্গা অভিযান এই ভাবনাকে আরও মজবুত করে। বন্দেমাতরম-এর দেড়শো বছর পূর্ণ হওয়ার ফলে এই বছরটা আরও বিশেষ হয়ে উঠেছে। এইবার ৮ কোটিরও বেশি তেরঙা পতাকার সঙ্গে সেলফি আপলোড হয়েছে, তেরঙা পতাকাকে নিয়ে এই উৎসব শুধুমাত্র ভারতবর্ষেই সীমাবদ্ধ থাকেনি, এই বছর ‘সূর্য পথ তিরঙ্গা’ অভিযানের মাধ্যমে আমাদের তেরঙা পতাকা বিশ্বে এক অনন্য যাত্রাপথে পাড়ি দিয়েছে। ফিজির সুবায় প্রথম সূর্য-কিরণের সঙ্গে তেরঙা পতাকা উত্তোলন করা হয়েছিল।

এরপরে এশিয়া,আফ্রিকা, ইউরোপ আর তারপরে আমেরিকার সান ফ্রান্সিসকোতে ইন্ডিয়ান মিশন আর পোস্ট এ পতাকা উত্তোলন করা হয়। আপনারা কল্পনা করুন, এই দৃশ্য কতটা অদ্ভুত ছিল। যেমনভাবে সারা বিশ্বে সূর্য উদিত হতে থাকলো, সেরকম ভাবেই ভারতীয় পতাকা উত্তোলিত হতে থাকলো। এরকম প্রচেষ্টাই সমাজকে এক সূত্রে আবদ্ধ করতে পারে। এদের মাধ্যমে দেশের সঙ্গে আমাদের সংযোগ আরও গভীর হয়।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande