বুদবুদের সোঁয়াইগ্রামে মা মনসা পুজো কমিটির উদ্যোগে সেচ্ছায় রক্তদান শিবির
দুর্গাপুর, ৩০ আগস্ট (হি. স.): সরকারি হাসপাতালে রক্তের সঙ্কট মেটাতে মনসা পুজোয় রক্তদান শিবির। রবিবার বুদবুদের সোঁয়াইগ্রামে পাঁচপুতুল মনসা পুজো কমিটির উদ্যোগে রক্তদান শিবির আয়োজন করেন। গ্রামের ৩১ জন রক্তদাতা সেচ্ছায় রক্তদান করেন। উদ্যোক্তাদের পক্ষে
বুদবুদের সোঁয়াইগ্রামে মা মনসা পুজো কমিটির উদ্যোগে সেচ্ছায় রক্তদান শিবির


দুর্গাপুর, ৩০ আগস্ট (হি. স.): সরকারি হাসপাতালে রক্তের সঙ্কট মেটাতে মনসা পুজোয় রক্তদান শিবির। রবিবার বুদবুদের সোঁয়াইগ্রামে পাঁচপুতুল মনসা পুজো কমিটির উদ্যোগে রক্তদান শিবির আয়োজন করেন। গ্রামের ৩১ জন রক্তদাতা সেচ্ছায় রক্তদান করেন। উদ্যোক্তাদের পক্ষে সোমনাথ লোহার জানান, গ্রামের অনেক প্রাচীনপুজো। তাই মনসা পুজো উপলক্ষ্যে নানান সেবামুলক কাজ করা হয়। তারই একটি রক্তদান শিবির। পুজোর আগেই মুলত রক্তদান শিবিরটি করা হয়। এরপর দুঃস্থ পড়ুয়াদের ব্যাগ বিতরন। দুঃস্থদের শাড়ি বিতরন। এছাড়াও মা'য়ের পুজোয় প্রসাদে অনেক ফল অর্পিত হয়। ওইসব ফল গ্রামের দুঃস্থ পরিবারে বিতরন করা হয়। সব শেষে নর-নারায়ণ সেবা করানো হয়। এদিন দুর্গাপুর ব্লড ডোনার্স কাউন্সিলের সহযোগিতায় বর্ধমান মেডিক্যাল কলেজের ব্লাড ব্যাঙ্ক রক্ত সংগ্রহ করেন।

---------------

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande