কুশীনগরে উদ্ধার নেপাল থেকে ভেসে আসা ১৩টি মৃতদেহ
কুশীনগর, ৩১ আগস্ট (হি.স.): নেপালের ভয়াবহ বন্যার প্রভাব পড়লো এবার উত্তর প্রদেশের কুশীনগর জেলাতেও। নেপালে উৎপন্ন নারায়ণী নদী (ভারতে এটি গণ্ডক নদী নামে পরিচিত) কুশীনগরে প্রবাহিত হয়ে ফুলেফেঁপে উঠেছে। আর নদীর স্রোতে নেপাল থেকে কুশীনগরে ভেসে আসছে মানুষে
গণ্ডক নদী


কুশীনগর, ৩১ আগস্ট (হি.স.): নেপালের ভয়াবহ বন্যার প্রভাব পড়লো এবার উত্তর প্রদেশের কুশীনগর জেলাতেও। নেপালে উৎপন্ন নারায়ণী নদী (ভারতে এটি গণ্ডক নদী নামে পরিচিত) কুশীনগরে প্রবাহিত হয়ে ফুলেফেঁপে উঠেছে। আর নদীর স্রোতে নেপাল থেকে কুশীনগরে ভেসে আসছে মানুষের মৃতদেহ। এছাড়া বিপুল সংখ্যক মৃত গবাদি পশু ও অন্যান্য জিনিসপত্রও নদীতে ভেসে আসতে দেখা গেছে।

সোমবার জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, গণ্ডক নদী থেকে এখনও পর্যন্ত ১৩টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দেহ উদ্ধারের জন্য এসডিআরএফ নদী ও সংলগ্ন এলাকাগুলোতে ক্রমাগত অভিযান চালাচ্ছে। উদ্ধার হওয়া ১৩টি মৃতদেহের মধ্যে ৬টি দেহ কুশীনগর সরকারি মেডিকেল কলেজের মর্গে সংরক্ষণ করা হয়েছে। ৭টি দেহ গোরক্ষপুরের এইমস-এ পাঠানো হয়েছে ময়নাতদন্তর জন্য।

উদ্ধার হওয়া অজ্ঞাতপরিচয় মৃতদেহের তথ্য নেপাল সরকার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানাচ্ছে কুশীনগরের জেলা প্রশাসন। মুখ্য উন্নয়ন আধিকারিক বন্দিতা শ্রীবাস্তব জানান, উদ্ধার হওয়া সমস্ত মৃতদেহের পরিচয় শনাক্তকরণ, ময়নাতদন্ত এবং অন্যান্য প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর সেগুলো নেপাল প্রশাসনের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করা হবে। এর জন্য নেপালের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় রাখা হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande