জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিলেন আর্জেন্টিনার সুপারস্টার লিওনেল মেসি
কলকাতা, ৩১ আগস্ট (হি.স.) : জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিলেন আর্জেন্টিনার সুপারস্টার লিওনেল মেসি। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের ঘোষণা দিলেন কিংবদন্তি মেসি। সোশ্যাল মিডিয়ায় মেসি লেখেন, ‘বিশ্বকাপ ফাইনালের পর
জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিলেন আর্জেন্টিনার সুপারস্টার লিওনেল মেসি


কলকাতা, ৩১ আগস্ট (হি.স.) : জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিলেন আর্জেন্টিনার সুপারস্টার লিওনেল মেসি। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের ঘোষণা দিলেন কিংবদন্তি মেসি।

সোশ্যাল মিডিয়ায় মেসি লেখেন, ‘বিশ্বকাপ ফাইনালের পর এতদিন সময় যাওয়ার পর, অনেক ভেবেচিন্তে, আমি আপনাদের সকলকে জানাতে চাই যে আমি জাতীয় দল থেকে অবসর নিচ্ছি।’

সোস্যাল মিডিয়ায় তিনি আরও লিখেছেন, ‘সিদ্ধান্তটি মেনে নেওয়া আমার জন্য অনেক কষ্টের ছিল, এখনো কষ্ট দিচ্ছে ,তবে আমি বুঝতে পারছি যে এটাই উপযুক্ত সময়। আমি কসম করে বলছি, আমি সব সময় আমার সর্বোচ্চটা দিয়েছি—শুধু শেষ কয়েক বছর নয় যখন আমরা সব কিছু জিতেছি, বরং শুরু থেকেই এই জার্সির জন্য লড়াই করেছি, যেন ফুটবল দিয়ে আপনাদের আনন্দ দিতে পারি এবং আর্জেন্টিনার নাগরিক হিসেবে গর্বিত করতে পারি।

আমার প্রতিটি সমর্থক, কোচ, সতীর্থ এবং কর্মকর্তাদের ধন্যবাদ জানাচ্ছি। অগণিত স্মৃতি এবং স্মরণীয় মুহূর্তগুলো সঙ্গে নিয়ে যাচ্ছি।

গত ২০ বছরের ভালোবাসার জন্য আপনাদের ধন্যবাদ।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande