আরএসএস দফতরে পেট্রোল বোমা হামলা: অভিযুক্ত সইফ আনসারির জামিনের শুনানি ৩ সেপ্টেম্বর
রাঁচি, ৩১ আগস্ট (হি.স.): রাঁচির নিবারণপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) দফতরে পেট্রোল বোমা হামলার মামলায় অভিযুক্ত সইফ আনসারির জামিনের আবেদনের শুনানি হয়েছে। এনআইএ-র বিশেষ বিচারক অভিমন্যু কুমারের আদালতে সোমবার শুনানি হয়। তবে অভিযুক্তের আইনজীবী
আরএসএস দফতরে পেট্রোল বোমা হামলা: অভিযুক্ত সইফ আনসারির জামিনের শুনানি ৩ সেপ্টেম্বর


রাঁচি, ৩১ আগস্ট (হি.স.): রাঁচির নিবারণপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) দফতরে পেট্রোল বোমা হামলার মামলায় অভিযুক্ত সইফ আনসারির জামিনের আবেদনের শুনানি হয়েছে। এনআইএ-র বিশেষ বিচারক অভিমন্যু কুমারের আদালতে সোমবার শুনানি হয়। তবে অভিযুক্তের আইনজীবী অতিরিক্ত আবেদন জমা দেওয়ার জন্য সময় চান। আদালত সেই আবেদন মঞ্জুর করে পরবর্তী শুনানির দিন ৩ সেপ্টেম্বর ধার্য করেছে।

জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র নথি অনুযায়ী, রাঁচির নিবারণপুরে আরএসএসের রাজ্য দফতরে পেট্রোল বোমা হামলার ঘটনায় সইফ আনসারির নাম রয়েছে। ২০২৬ সালের জুনে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা ওই দফতরে পেট্রোল বোমা ছোড়ে।

ঘটনার পর পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলি দ্রুত অভিযান চালিয়ে সইফ আনসারি, আমন আনসারি এবং সায়াম সুজন নামে তিনজনকে গ্রেফতার করে। গ্রেফতারের পর পুলিশি হেফাজত থেকে অস্ত্র ছিনিয়ে পালানোর সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে সইফ আনসারি আহত হয়।

মামলার গুরুত্ব এবং আন্তর্জাতিক যোগসূত্রের কিছু সূত্র সামনে আসার পর তদন্তভার এনআইএ ও অ্যান্টি-টেররিজম স্কোয়াডের (এটিএস) হাতে দেওয়া হয়। চিকিৎসা ও আইনি প্রক্রিয়া শেষে সইফ আনসারিকে বিচারবিভাগীয় হেফাজতে জেলে পাঠানো হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande