অর্থনৈতিক বৃদ্ধি সরকারের সংস্কার ও দক্ষ ব্যবস্থাপনার ফল: নির্মলা
নয়াদিল্লি, ৩১ আগস্ট (হি.স.): চলতি অর্থবর্ষ ২০২৬-২৭-এর প্রথম ত্রৈমাসিকে দেশের অর্থনৈতিক বৃদ্ধির হার ৭.৮ শতাংশ হওয়াকে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের সংস্কার ও দক্ষ অর্থনৈতিক ব্যবস্থাপনার ইতিবাচক ফল বলে দাবি করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারা
অর্থনৈতিক বৃদ্ধি সরকারের সংস্কার ও দক্ষ ব্যবস্থাপনার ফল: নির্মলা


নয়াদিল্লি, ৩১ আগস্ট (হি.স.): চলতি অর্থবর্ষ ২০২৬-২৭-এর প্রথম ত্রৈমাসিকে দেশের অর্থনৈতিক বৃদ্ধির হার ৭.৮ শতাংশ হওয়াকে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের সংস্কার ও দক্ষ অর্থনৈতিক ব্যবস্থাপনার ইতিবাচক ফল বলে দাবি করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

এপ্রিল-জুন ত্রৈমাসিকে দেশের অর্থনৈতিক বৃদ্ধির হার ৭.৮ শতাংশ হয়েছে। এই হার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (আরবিআই) ৭ শতাংশের পূর্বাভাসের তুলনায় বেশি। সোমবার ‘এক্স’-এ এক পোস্টে অর্থমন্ত্রী বলেন, এই শক্তিশালী বৃদ্ধির কৃতিত্ব দেশের মানুষের পরিশ্রমের। তাঁর দাবি, এনডিএ সরকারের সংস্কার এবং অর্থনীতির দক্ষ পরিচালনার ফলাফল সামনে আসছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার দেশের সব নাগরিকের জন্য অর্থনৈতিক সুযোগ আরও সম্প্রসারিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।

জাতীয় পরিসংখ্যান দফতরের (এনএসও) তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে বর্তমান মূল্যে জিডিপি ১০.৩ শতাংশ বেড়েছে। একই সময়ে প্রকৃত গ্রস ভ্যালু অ্যাডেড (জিভিএ) বৃদ্ধির হার ছিল ৮.২ শতাংশ। এপ্রিল-জুন ত্রৈমাসিকে প্রকৃত জিডিপি বৃদ্ধির হার ৭.৮ শতাংশ বলে অনুমান করা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande