খাড়গের ‘শুদ্ধিকরণ’ নিয়ে রাহুলের বিরুদ্ধে এফআইআর, প্রশ্ন তুলল কংগ্রেস
নয়াদিল্লি, ৩১ আগস্ট (হি.স.): উত্তরাখণ্ডে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের সভার পর ‘শুদ্ধিকরণ’-এর নামে কথিত অস্পৃশ্যতা ও অপমানের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে কংগ্রেস। দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশের অভিযোগ, ন্যায়ের দা
খাড়গের ‘শুদ্ধিকরণ’ নিয়ে রাহুলের বিরুদ্ধে এফআইআর, প্রশ্ন তুলল কংগ্রেস


নয়াদিল্লি, ৩১ আগস্ট (হি.স.): উত্তরাখণ্ডে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের সভার পর ‘শুদ্ধিকরণ’-এর নামে কথিত অস্পৃশ্যতা ও অপমানের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে কংগ্রেস। দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশের অভিযোগ, ন্যায়ের দাবি তোলায় রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর করা হয়েছে, অথচ খাড়গের বিরুদ্ধে কথিত বৈষম্যের ঘটনায় এখনও অভিযুক্তদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।

সোমবার এক্স-এ পোস্ট করে রমেশ বলেন, সাংবাদিক বৈঠকে রাহুল গান্ধী দলিতদের উপর হওয়া অন্যায়, অপমান ও বৈষম্যের বিষয়টি তুলেছিলেন। উত্তরাখণ্ডে খাড়গের জনসভার পর ‘শুদ্ধিকরণ’-এর নামে কথিত অস্পৃশ্যতা ও অপমানের ঘটনাটিও তিনি উল্লেখ করেন। পাশাপাশি ঘটনায় জড়িত বিজেপি কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছিলেন রাহুল।

রমেশের অভিযোগ, রাহুল গান্ধীর ন্যায়ের দাবি উত্তরাখণ্ডের বিজেপি সরকার মেনে নিতে পারেনি। তাই অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে পরের দিনই রাহুলের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। তাঁর দাবি, এই ঘটনা সেই মানসিকতার পরিচয় দেয়, যার সামনে ডঃ বি আর আম্বেদকরের সংবিধান সবচেয়ে বড় বাধা।

তিনি বলেন, বিষয়টি থেকে নজর ঘোরানো এবং কণ্ঠস্বর দমন করার চেষ্টা চলছে। খড়গের বিরুদ্ধে শুদ্ধিকরণের নামে অস্পৃশ্যতা ও অপমানের ঘটনায় যারা জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ন্যায়বিচারের চেয়ে কম কিছুই গ্রহণযোগ্য নয় বলে জানান রমেশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande