সিজেপির প্রতিবাদ মিছিলে নিষেধাজ্ঞা নয়, শান্তিপূর্ণ আন্দোলনের নির্দেশ সুপ্রিম কোর্টের
নয়াদিল্লি, ৩১ আগস্ট (হি.স.): দিল্লিতে আগামী ৫ সেপ্টেম্বর ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র প্রস্তাবিত প্রতিবাদ মিছিলে নিষেধাজ্ঞা জারি করতে রাজি হল না সুপ্রিম কোর্ট। সোমবার প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়েছে, সমস্ত পক্ষই যেন আইনের পর
সিজেপির প্রতিবাদ মিছিলে নিষেধাজ্ঞা নয়, শান্তিপূর্ণ আন্দোলনের নির্দেশ সুপ্রিম কোর্টের


নয়াদিল্লি, ৩১ আগস্ট (হি.স.): দিল্লিতে আগামী ৫ সেপ্টেম্বর ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র প্রস্তাবিত প্রতিবাদ মিছিলে নিষেধাজ্ঞা জারি করতে রাজি হল না সুপ্রিম কোর্ট। সোমবার প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়েছে, সমস্ত পক্ষই যেন আইনের পরিধির মধ্যে থেকে শান্তিপূর্ণ আচরণ করে, সেটাই আদালতের প্রত্যাশা। মামলাটির পরবর্তী শুনানি ১০ সেপ্টেম্বর সংশ্লিষ্ট অন্য আবেদনের সঙ্গে হবে বলে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

শুনানির সময় আদালত আবেদনকারীকে তাঁর বক্তব্য সেই উচ্চক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটির সামনে রাখার নির্দেশ দেয়, যে কমিটি যন্তর মন্তরে আন্দোলনের সময় পুলিশের বিরুদ্ধে ওঠা হিংসার অভিযোগ খতিয়ে দেখতে সুপ্রিম কোর্ট গঠন করেছিল।

আদালত জানায়, আইনশৃঙ্খলা বজায় রাখার প্রাথমিক দায়িত্ব আইন প্রয়োগকারী সংস্থাগুলির। কোনটি বৈধ এবং কোনটি অবৈধ, তা নির্ধারণ করাও সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার দায়িত্ব বলে মন্তব্য করে বেঞ্চ।

দিল্লি পুলিশের অবসরপ্রাপ্ত আধিকারিক রাজেন্দ্র সিং এই আবেদনটি করেন। তাঁর আবেদনে ইন্ডিয়া গেট, সেন্ট্রাল ভিস্তা এবং সংলগ্ন নিরাপত্তার দিক থেকে গুরুত্বপূর্ণ এলাকায় প্রয়োজনীয় পূর্বানুমতি ছাড়া বড় জমায়েত, মিছিল বা সংগঠিত বিক্ষোভের উপর নিষেধাজ্ঞা জারির দাবি জানানো হয়েছিল।

তবে আপাতত সিজেপির প্রস্তাবিত ৫ সেপ্টেম্বরের প্রতিবাদ মিছিল বন্ধ করার নির্দেশ দেয়নি সুপ্রিম কোর্ট। একই সঙ্গে আন্দোলনকারীদের আইন মেনে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের বার্তা দিয়েছে আদালত।

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande