আগরতলায় পথ দুর্ঘটনার গুরুতর আহত ৩
আগরতলা, ৩১ আগস্ট (হি.স.) : রাজধানী আগরতলায় ফের পথ দুর্ঘটনা। টমটম ও মারুতি সুজুকি গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন টমটমের তিন যাত্রী। সোমবার সকালে পশ্চিম আগরতলা থানাধীন ফায়ার ব্রিগেড চৌমুহনী থেকে বর্ডার গোল চক্কর রোডের আগন্তুক ক্লাব সংলগ
সড়ক দুর্ঘটনা আগরতলায়


আগরতলা, ৩১ আগস্ট (হি.স.) : রাজধানী আগরতলায় ফের পথ দুর্ঘটনা। টমটম ও মারুতি সুজুকি গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন টমটমের তিন যাত্রী। সোমবার সকালে পশ্চিম আগরতলা থানাধীন ফায়ার ব্রিগেড চৌমুহনী থেকে বর্ডার গোল চক্কর রোডের আগন্তুক ক্লাব সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে বর্ডার গোল চক্করের দিক থেকে একটি যাত্রিবাহী টমটম আগন্তুক ক্লাব সংলগ্ন রাস্তা দিয়ে যাচ্ছিল। সেই সময় বিপরীত দিক থেকে একটি মারুতি সুজুকি গাড়ি দ্রুতগতিতে এগিয়ে আসে। গাড়িটি একজন মহিলা চালাচ্ছিলেন বলে জানা গেছে। অভিযোগ, গাড়িটির গতিবেগ নিয়ন্ত্রণে ছিল না। ফলে মুহূর্তের মধ্যেই টমটমটির সঙ্গে মারুতি গাড়িটির মুখোমুখি সংঘর্ষ ঘটে।

সংঘর্ষের অভিঘাতে টমটমে থাকা তিন যাত্রী গুরুতরভাবে আহত হন। দুর্ঘটনার বিকট শব্দ শুনে আশপাশের মানুষজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে স্থানীয়দের তৎপরতায় আহতদের উদ্ধার করে দ্রুত -এ নিয়ে যাওয়া হয়। সেখানে আহতদের চিকিৎসা শুরু হয়।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পশ্চিম থানার পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত টমটম ও মারুতি সুজুকি গাড়ি দুটিকে পুলিশ জব্দ করে থানায় নিয়ে যায়। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রাথমিকভাবে অতিরিক্ত গতির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে স্থানীয়দের একাংশের অনুমান। তবে ঠিক কী কারণে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হলো, তা তদন্তের পরই স্পষ্ট হবে। দুর্ঘটনার জেরে ওই এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচলেও প্রভাব পড়ে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande