বলাগড় থানার উদ্যোগে রক্তদান শিবির, উপস্থিত মন্ত্রী সুমনা সরকার
হুগলি ,৩১ আগস্ট (হি.স.) : বলাগড় থানার উদ্যোগে আয়োজিত হল একটি স্বেচ্ছায় রক্তদান শিবির। মানবিকতার বার্তা নিয়ে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সুমনা সরকার। সেমবার শিবিরে উপস্থিত থেকে এই মহৎ উদ্যোগের অংশ হতে পেরে আনন্
রক্তদান শিবিরে সুমনা সরকার


হুগলি ,৩১ আগস্ট (হি.স.) : বলাগড় থানার উদ্যোগে আয়োজিত হল একটি স্বেচ্ছায় রক্তদান শিবির। মানবিকতার বার্তা নিয়ে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সুমনা সরকার। সেমবার শিবিরে উপস্থিত থেকে এই মহৎ উদ্যোগের অংশ হতে পেরে আনন্দ প্রকাশ করেন তিনি।

রক্তের প্রয়োজন মেটাতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্বের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, রক্তদান শুধু সামাজিক দায়বদ্ধতা নয়, এটি একজন মানুষের জীবন বাঁচানোর মহৎ অঙ্গীকার। সমাজের সর্বস্তরের মানুষকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

পুলিশ প্রশাসনের উদ্যোগে এমন সামাজিক কর্মসূচি আয়োজনকে সাধুবাদ জানান উপস্থিত বিশিষ্টজনেরা। তাঁদের মতে, মানুষের পাশে দাঁড়ানোর এই ধরনের উদ্যোগ সমাজে মানবিকতার বন্ধনকে আরও দৃঢ় করে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande