কামারপুকুর সারদাপল্লীতে শুভ খুঁটি পূজা, উপস্থিত গোঘাটের বিধায়ক প্রশান্ত দিগার
আরামবাগ , ৩১ আগস্ট (হি.স.): সোমবার গোঘাট মণ্ডল-১-এর কামারপুকুর সারদাপল্লীতে অনুষ্ঠিত হল শুভ খুঁটি পুজো অনুষ্ঠান। ধর্মীয় রীতি ও আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে এদিনের কর্মসূচি সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোঘাটের বিধায়ক প্রশান্ত দিগার। এদিনে
দুর্গাপুজোর খুঁটিপূজায় গোঘাট বিধায়ক


আরামবাগ , ৩১ আগস্ট (হি.স.):

সোমবার গোঘাট মণ্ডল-১-এর কামারপুকুর সারদাপল্লীতে অনুষ্ঠিত হল শুভ খুঁটি পুজো অনুষ্ঠান। ধর্মীয় রীতি ও আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে এদিনের কর্মসূচি সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোঘাটের বিধায়ক প্রশান্ত দিগার।

এদিনের অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট গুণীজন ও স্থানীয় বাসিন্দারাও উপস্থিত ছিলেন। খুঁটি পুজোকে কেন্দ্র করে সারদাপল্লী এলাকায় উৎসবের আবহ তৈরি হয়। অনুষ্ঠানে উপস্থিত সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বিধায়ক।

স্থানীয়দের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই অনুষ্ঠানে অংশ নিয়ে এলাকার মানুষের সঙ্গে মতবিনিময় করেন তিনি। ঐতিহ্য ও সংস্কৃতিকে সামনে রেখে আগামী দিনেও এই ধরনের সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সকলের অংশগ্রহণ আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন উপস্থিতরা।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande