অডিশনকে ঘিরে প্রচন্ড ভিড়, বর্ধমানে অসুস্থ বেশ কয়েকজন
বর্ধমান, ১৩ সেপ্টেম্বর (হি.স.): একটি বেসরকারি টিভি চ্যানেলের অডিশনকে ঘিরে প্রবল ভিড়ে বর্ধমান শহরে অসুস্থ হয়ে পড়লেন বেশ কয়েকজন। রবিবার সকালের ঘটনা। বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাই স্কুলে এই রিয়ালিটি শো-এর অডিশন হওয়ার কথা ছিল এদিন। সেই কারণে শুক্
অডিশনকে ঘিরে প্রচন্ড ভিড়, বর্ধমানে অসুস্থ বেশ কয়েকজন


বর্ধমান, ১৩ সেপ্টেম্বর (হি.স.): একটি বেসরকারি টিভি চ্যানেলের অডিশনকে ঘিরে প্রবল ভিড়ে বর্ধমান শহরে অসুস্থ হয়ে পড়লেন বেশ কয়েকজন। রবিবার সকালের ঘটনা। বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাই স্কুলে এই রিয়ালিটি শো-এর অডিশন হওয়ার কথা ছিল এদিন। সেই কারণে শুক্রবার থেকেই জেলার বিভিন্ন প্রান্তের মহিলারা স্কুলের সামনে ভিড় করতে শুরু করেন। শনিবার রাতে স্কুল চত্বরের আশপাশে প্রচুর মহিলাকে রাস্তাতেই শুয়ে থাকতে দেখা যায়।

রবিবার সকালে ভিড় অনেকটাই বেড়ে যায়। এর জেরে বিশৃঙ্খলা শুরু হয় স্কুলের বাইরে। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকা এবং প্রচণ্ড ভিড়ের চাপে হুড়োহুড়ি তৈরি হওয়ায় লাইনে থাকা বেশ কয়েকজন মহিলা ও প্রতিযোগী অসুস্থ বোধ করতে শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসন ও বর্ধমান থানার পুলিশ তৎপরতা শুরু করে। ঘটনায় বেশ কয়েক জন মহিলা অসুস্থ হয়ে পড়েন। তাঁদের মধ্যে তিন জনকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে জানায়, আপাতত অডিশন বন্ধ করার কথা ভাবা হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande