বক্সারে বিশেষ অভিযানে ২৪ জন গ্রেফতার, উদ্ধার ৭১০ লিটার মদ
বক্সার, ১৪ সেপ্টেম্বর (হি.স.): বিহারে অপরাধ ও অবৈধ মদের কারবারে রাশ টানতে বিশেষ অভিযান চালাল বক্সার পুলিশ। জেলার বিভিন্ন এলাকায় চালানো এই অভিযানে বিভিন্ন মামলায় ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃত সকলকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে
বক্সারে বিশেষ অভিযানে ২৪ জন গ্রেফতার, উদ্ধার ৭১০ লিটার মদ


বক্সার, ১৪ সেপ্টেম্বর (হি.স.): বিহারে অপরাধ ও অবৈধ মদের কারবারে রাশ টানতে বিশেষ অভিযান চালাল বক্সার পুলিশ। জেলার বিভিন্ন এলাকায় চালানো এই অভিযানে বিভিন্ন মামলায় ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃত সকলকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।

সোমবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযানে খুনের চেষ্টার মামলায় দু’জন এবং অস্ত্র আইনের মামলায় এক জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও মদ্যপানের অভিযোগে ১২ জন এবং মদ উদ্ধারের ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়।

অভিযান চলাকালীন ১০৭.৩১ লিটার বিদেশি মদ এবং ৬০৩ লিটার দেশি মদ উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে ৭১০.৩১ লিটার মদ উদ্ধার করেছে পুলিশ। এছাড়াও একটি চারচাকা গাড়ি, একটি দেশি পিস্তল, তিনটি কার্তুজ এবং এক অপহৃতাকে মহিলাকে উদ্ধার করা হয়েছে।

বিশেষ অভিযানে ৩০টি গ্রেফতারি পরোয়ানা কার্যকর করা হয়েছে। পাশাপাশি একটি সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়াও শুরু করা হয়। পরোয়ানার ভিত্তিতে ছ’জনকে গ্রেফতার করা হয়েছে। যানবাহন তল্লাশি অভিযানে ১৮ হাজার টাকা জরিমানাও আদায় করেছে পুলিশ।

পুলিশ সুপারের কার্যালয়ের তরফে জানানো হয়েছে, জেলায় অপরাধ নিয়ন্ত্রণ এবং অবৈধ মদের বিরুদ্ধে অভিযান আগামী দিনেও জারি থাকবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande