
হুগলি , ১৪ সেপ্টেম্বর (হি.স.) সোমবার জিরাট নেতাজি সুভাষচন্দ্র বোস সেবা কেন্দ্রে পবিত্র নাগা সাধুর আগমনকে ঘিরে এক আধ্যাত্মিক ও মঙ্গলময় পরিবেশের সৃষ্টি হয়। সেবা কেন্দ্রটি বলাগরের বিধায়িকা তথা রাজ্যের মন্ত্রী সুমনা সরকারের উদ্যোগে পরিচালিত বলে জানা গেছে।
নাগা সন্ন্যাসীর আগমনে সেবা কেন্দ্রের পরিবেশ হয়ে ওঠে আরও আধ্যাত্মিক। এদিন মন্ত্রী সুমনা সরকার শ্রদ্ধার সঙ্গে নাগা সাধুর আশীর্বাদ গ্রহণ করেন। নাগা সন্ন্যাসীও মন্ত্রীকে আশীর্বাদ করেন এবং তাঁর জনসেবামূলক কাজের জন্য শুভকামনা জানান।
এই বিশেষ মুহূর্তকে ঘিরে সেবা কেন্দ্রের সঙ্গে যুক্ত সদস্য ও উপস্থিত সাধারণ মানুষের মধ্যেও উৎসাহ ও ভক্তির আবহ তৈরি হয়। জনসেবার পাশাপাশি এমন আধ্যাত্মিক আবহের একটি সুন্দর মুহূর্তের সাক্ষী থাকল জিরাট নেতাজি সুভাষচন্দ্র বোস সেবা কেন্দ্র।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA