আব্দুস শুকুরের প্রয়াণে শোকস্তব্ধ আরামবাগের রাজনৈতিক মহল
আরামবাগ , ১৪সেপ্টেম্বর (হি.স.) : আরামবাগ বিধানসভার দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেসের সর্বজনশ্রদ্ধেয় প্রবীণ নেতা আব্দুস শুকুরের প্রয়াণে গভীর শোকের ছায়া নেমে এসেছে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলে। তাঁর প্রয়াণে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বিভিন্ন
আব্দুস শুকুরের প্রয়াণে শোকস্তব্ধ আরামবাগের রাজনৈতিক মহল


আরামবাগ , ১৪সেপ্টেম্বর (হি.স.) : আরামবাগ বিধানসভার দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেসের সর্বজনশ্রদ্ধেয় প্রবীণ নেতা আব্দুস শুকুরের প্রয়াণে গভীর শোকের ছায়া নেমে এসেছে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলে। তাঁর প্রয়াণে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব।

রাজনৈতিক মতাদর্শের পার্থক্য থাকলেও আব্দুস শুকুরের সুদীর্ঘ রাজনৈতিক অবদান ও সামাজিক ভূমিকার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেছেন সর্বস্তরের নেতারা। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও অসংখ্য অনুগামীদের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়েছে।

রাজনৈতিক নেতৃত্বের পক্ষ থেকে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলা হয়, দীর্ঘ রাজনৈতিক জীবনে আব্দুস শুকুর সর্বদা সাধারণ মানুষের পাশে থেকে তাঁদের সুখ-দুঃখে নিবিড় যোগাযোগ রক্ষা করে কাজ করে গেছেন। তাঁর এই আচমকা প্রয়াণে আরামবাগের রাজনৈতিক ও সামাজিক আঙিনায় যে অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো, তা সহজে পূরণ হওয়ার নয়।

এই কঠিন সময়ে শোকাহত পরিবারবর্গের পাশে থাকার বার্তা দিয়ে আব্দুস শুকুরের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে তাঁর আত্মার চিরশান্তি প্রার্থনা করেছেন সকলে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande