বিএসএফের সতর্কতায় গঙ্গায় ডুবে যাওয়া ১০ বাংলাদেশি নাগরিকের প্রাণরক্ষা
মালদা, ১৪ সেপ্টেম্বর (হি.স.):- সাহসিকতা, তৎপরতা ও মানবিকতার পরিচয় দিয়ে গঙ্গায় ডুবে যাওয়া ১০ জন বাংলাদেশি নাগরিককে উদ্ধার করল বিএসএফ। মালদার সেক্টর হেডকোয়ার্টারের অধীন ৭১ নম্বর ব্যাটালিয়নের সতর্ক জওয়ানরা খান্দুয়া সীমান্ত আউটপোস্টের কাছে গঙ্গ
বাংলাদেশী প্রাণ বাঁচলো


মালদা, ১৪ সেপ্টেম্বর (হি.স.):- সাহসিকতা, তৎপরতা ও মানবিকতার পরিচয় দিয়ে গঙ্গায় ডুবে যাওয়া ১০ জন বাংলাদেশি নাগরিককে উদ্ধার করল বিএসএফ। মালদার সেক্টর হেডকোয়ার্টারের অধীন ৭১ নম্বর ব্যাটালিয়নের সতর্ক জওয়ানরা খান্দুয়া সীমান্ত আউটপোস্টের কাছে গঙ্গা নদী থেকে তাঁদের উদ্ধার করেন। উদ্ধার হওয়া ১০ জনের মধ্যে তিনটি শিশু, তিন জন মহিলা এবং চার জন পুরুষ রয়েছেন।

সোমবার বিএসএফ সূত্রে জানা গিয়েছে, উদ্ধারের সময় মাত্র ৩০ দিন বয়সি একটি শিশুর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন ছিল। পরিস্থিতির গুরুত্ব বুঝে বিএসএফ জওয়ানরা দ্রুত শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেন। এরপর আর কোনও সময় নষ্ট না করে তাকে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সময়মতো চিকিৎসা পাওয়ায় শিশুটির শারীরিক অবস্থার উন্নতি হয়। পরে চিকিৎসকদের পর্যবেক্ষণের পর শিশুটিকে হাসপাতাল থেকে নিরাপদে ছেড়ে দেওয়া হয়।

উদ্ধার হওয়া ১০ জন বাংলাদেশি নাগরিকের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর তাঁদের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর হাতে তুলে দেওয়া হয়। এই ঘটনায় সীমান্তরক্ষী বাহিনীর তৎপরতার পাশাপাশি মানবিক দৃষ্টিভঙ্গিও সামনে এসেছে। বিএসএফের পক্ষ থেকে ফের বার্তা দেওয়া হয়েছে—সীমান্তে নিরাপত্তার পাশাপাশি বিপদে পড়া মানুষের জীবন রক্ষাতেও তারা সর্বদা সতর্ক ও মানবিক।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande