
হরিদ্বার, ১৪ সেপ্টেম্বর (হি.স.): উত্তরাখণ্ডে ‘অপারেশন প্রহার’-এর আওতায় মাদক পাচারকারীদের বিরুদ্ধে চলা অভিযানে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে রানিপুর থানার পুলিশ। ধৃতের কাছ থেকে ১২.০৮ গ্রাম অবৈধ মাদক, মাদক বিক্রির ১,২০০ টাকা, একটি মোবাইল ফোন এবং পাচারে ব্যবহৃত একি স্কুটি উদ্ধার করা হয়েছে।
মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রানিপুর থানার পুলিশ যানবাহনে তল্লাশি চালাচ্ছিলেন। সেই সময় সেলেমপুরের দিক থেকে আসা ইউকে ০৮ বিজে ১৬৩১ একটি স্কুটিকে থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশির সময় স্কুটি থেকে ১২.০৮ গ্রাম মাদক উদ্ধার হয়।
সোমবার পুলিশ জানিয়েছে, ধৃতের নাম মুনতহির। তাঁর বয়স ৪৪ বছর। তিনি হরিদ্বারের রানিপুর থানার অন্তর্গত মীরপুর পোস্টের গড় নম্বর-১ গ্রামের বাসিন্দা। জিজ্ঞাসাবাদে মুনতহির পুলিশকে জানিয়েছেন, রহমতপুরের বাসিন্দা এক মহিলার কাছ থেকে তিনি মাদক নিয়ে এসেছিলেন। তা বিক্রি করতে যাওয়ার সময় তাঁকে গ্রেফতার করা হয়। তাঁর দাবি, ইতিমধ্যেই কিছু মাদক বিক্রি করেছিলেন এবং সেখান থেকে ১,২০০ টাকা পেয়েছিলেন।
পুলিশ ধৃতের বিরুদ্ধে মামলা দায়ের করে আইনি পদক্ষেপ নিয়েছে। জিজ্ঞাসাবাদে উঠে আসা ওই মহিলার ভূমিকা নিয়েও তদন্ত করা হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস