কাঠুয়ায় দুই চুরির মামলার কিনারা, উদ্ধার তিন লক্ষ টাকার সামগ্রী
কাঠুয়া, ১৪ সেপ্টেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরের কাঠুয়া পুলিশ চুরির দুটি মামলার কিনারা করে চার অভিযুক্তকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, ধৃতদের কাছ থেকে প্রায় তিন লক্ষ টাকা মূল্যের চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করা হয়েছে। পুলিশ সুপার (এসএসপি) মোহিতা শ
কাঠুয়ায় দুই চুরির মামলার কিনারা, উদ্ধার তিন লক্ষ টাকার সামগ্রী


কাঠুয়া, ১৪ সেপ্টেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরের কাঠুয়া পুলিশ চুরির দুটি মামলার কিনারা করে চার অভিযুক্তকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, ধৃতদের কাছ থেকে প্রায় তিন লক্ষ টাকা মূল্যের চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করা হয়েছে। পুলিশ সুপার (এসএসপি) মোহিতা শর্মার তত্ত্বাবধানে এই অভিযান চালানো হয়।

সোমবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, কাঠুয়া থানায় নথিভুক্ত প্রথম চুরির মামলায় রাঞ্ঝা, মাসুম আলি ও নজির হুসেন নামে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের দেখানো জায়গা থেকে প্রায় ২.৬০ লক্ষ টাকা মূল্যের একটি কিউব টেস্টিং মেশিন, একটি গাড়ি, গ্যাস সিলিন্ডার এবং দেওয়াল ফ্যান উদ্ধার করা হয়।

অন্যদিকে, ড্রিমল্যান্ড পার্কের কাছে মোটরসাইকেল চুরির ঘটনায় আশিক আলি নামে এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাঁর কাছ থেকে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, গোপন সূত্রের দেওয়া তথ্যের ভিত্তিতে তদন্ত চালিয়ে দুটি মামলারই কিনারা করা হয়েছে। কাঠুয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিকের নেতৃত্বে পুলিশের একটি দল এই অভিযান চালায়।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande