পৌড়ী গাড়ওয়ালে আবগারি বিভাগের হঠাৎ অভিযান; ক্ষুব্ধ গ্রামবাসীরা, জেলা শাসকের কাছে তদন্তের আর্জি
পৌড়ী গাড়ওয়াল, ১৪ সেপ্টেম্বর (হি.স.) : উত্তরাখণ্ডের পৌড়ী গাড়ওয়ালে আবগারি বিভাগের আচমকা অভিযান ঘিরে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে গ্রামবাসীদের মধ্যে। ঘটনাটি ঘটেছে কালজিখাল ব্লকের দিবাই গ্রামে। সোমবার গ্রাম প্রধান এবং বিডিসি সদস্যের নেতৃত্বে গ্রামবাস
পৌড়ী গাড়ওয়ালে আবগারি বিভাগের হঠাৎ অভিযান; ক্ষুব্ধ গ্রামবাসীরা, জেলা শাসকের কাছে তদন্তের আর্জি


পৌড়ী গাড়ওয়াল, ১৪ সেপ্টেম্বর (হি.স.) : উত্তরাখণ্ডের পৌড়ী গাড়ওয়ালে আবগারি বিভাগের আচমকা অভিযান ঘিরে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে গ্রামবাসীদের মধ্যে। ঘটনাটি ঘটেছে কালজিখাল ব্লকের দিবাই গ্রামে। সোমবার গ্রাম প্রধান এবং বিডিসি সদস্যের নেতৃত্বে গ্রামবাসীরা জেলা শাসকের কাছে অভিযোগ জানায় , আবগারি বিভাগের আধিকারিকেরা কোনও সুনির্দিষ্ট তথ্য ছাড়াই গৌরব পটওয়াল নামে এক স্থানীয় বাসিন্দার বাড়িতে অভিযান চালায়। গ্রামবাসীদের বক্তব্য, দীর্ঘ সময় ধরে তল্লাশি চালানো হলেও আধিকারিকরা কোনও আপত্তিকর সামগ্রী উদ্ধার করতে পারেনি। এই ধরনের পদক্ষেপে পুরো গ্রাম জুড়ে ক্ষোভের আবহ তৈরি করেছে । ঘটনার সঠিক তদন্তের দাবি জানায় তারা।

বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তদন্তের নির্দেশ দিয়েছেন জেলা শাসক। তিনি আশ্বাস দিয়ে জানান, তদন্ত রিপোর্ট হাতে পেলেই নিয়ম মেনে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি অভিযান চালানোর সময় আবগারি বিভাগকে নির্দিষ্ট নিয়মাবলী কঠোরভাবে মেনে চলার নির্দেশও দেওয়া হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande