বিকাশনগরের দুর্গাপুজোর দায়িত্ব পুরনো কমিটির হাতে
রামগড়, ১৪ সেপ্টেম্বর (হি.স.): ঝাড়খণ্ডের রামগড় শহরের বিকাশনগরের জারা টোলায় দুর্গাপুজোর আয়োজন নিয়ে সোমবার শ্রীশ্রী নবদুর্গা মন্দির চত্বরে কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন রবিকান্ত কুশওয়াহা। বৈঠকে ২০২৫-২৬ সালের আয়-ব্যয়ের হিসাব পেশ করা
বিকাশনগরের দুর্গাপুজোর দায়িত্ব ফের পুরনো কমিটির হাতে


রামগড়, ১৪ সেপ্টেম্বর (হি.স.): ঝাড়খণ্ডের রামগড় শহরের বিকাশনগরের জারা টোলায় দুর্গাপুজোর আয়োজন নিয়ে সোমবার শ্রীশ্রী নবদুর্গা মন্দির চত্বরে কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন রবিকান্ত কুশওয়াহা। বৈঠকে ২০২৫-২৬ সালের আয়-ব্যয়ের হিসাব পেশ করা হয়। হিসাব নিয়ে সন্তোষ প্রকাশ করেন উপস্থিত সদস্যরা। এরপর সর্বসম্মতিক্রমে পুরনো পুজো কমিটির হাতেই ফের দুর্গাপুজোর আয়োজনের দায়িত্ব তুলে দেওয়া হয়।

নতুন কার্যকরী কমিটিতে রবিকান্ত কুশওয়াহাকে সভাপতি, হরেন্দ্র রায়কে সম্পাদক এবং অমরেন্দ্র সিংকে কোষাধ্যক্ষ করা হয়েছে।

সোমবার মন্দির কমিটির প্রচার সম্পাদক সুরেন্দ্র কুমার শর্মা জানান, প্রতি বছরের মতো এ বারও ধুমধাম ও জাঁকজমকপূর্ণভাবে দুর্গাপুজোর আয়োজন করা হবে। পুজোকে আকর্ষণীয় ও জাঁকজমকপূর্ণ করে তুলতে চাঁদা সংগ্রহের জন্য জনসংযোগ অভিযান জোরদার করা হয়েছে।

বৈঠকে মন্দিরকে ট্রাস্টের আওতায় আনার বিষয়েও সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়। দুর্গাপুজো শেষ হওয়ার পর এ বিষয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করা হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande