
সুপৌল, ১৪ সেপ্টেম্বর ( হি.স.): বিহারের সুপৌলে নিষিদ্ধ ইঞ্জেকশন সহ গ্রেফতার দুই পাচারকারী। ঘটনাটি ঘটেছে সুপৌল থানার অন্তর্গত বৈরিয়া পঞ্চায়েতে। সোমবার পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের মধ্যে একজন বৈরিয়া পঞ্চায়েতের ১১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পাপ্পু কুমার (২০) এবং বলওয়া পঞ্চায়েতের ৮ নম্বর ওয়ার্ডের ডুমরিয়া গ্রামের বাসিন্দা কুণ্ডন কুমার (১৯)। তল্লাশি অভিযান চালিয়ে পুলিশ উদ্ধার করেছে ৫৯৪টি নিষিদ্ধ ইঞ্জেকশন।
সোমবার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে বৈরিয়া পঞ্চায়েত এলাকায় নিষিদ্ধ ইঞ্জেকশনের একটি বড় অংশ পৌঁছাতে চলেছে। সেই তথ্যের ভিত্তিতে পুলিশ বৈরিয়া পঞ্চায়েত এলাকায় অভিযান চালিয়ে দুই জনকে গ্রেফতার করে। তল্লাশি চালানোর সময় তাদের কাছ থেকে মোট ৫৯৪টি নিষিদ্ধ ইঞ্জেকশন উদ্ধার করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক