সোনভদ্রে মাদক সহ গ্রেফতার ২
সোনভদ্র, ১৪ সেপ্টেম্বর ( হি.স.): উত্তর প্রদেশের সোনভদ্রে গ্রেফতার দুই মাদক পাচারকারী। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে, রবার্টসগঞ্জ থানার অন্তর্গত এলাকায়। সোমবার পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম বীরেশ এবং গোবিন্দ। দুজনেই বদায়ুঁর ওসাঁওয়া থানার অন্তর্
সোনভদ্রে মাদক সহ গ্রেফতার ২


সোনভদ্র, ১৪ সেপ্টেম্বর ( হি.স.): উত্তর প্রদেশের সোনভদ্রে গ্রেফতার দুই মাদক পাচারকারী। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে, রবার্টসগঞ্জ থানার অন্তর্গত এলাকায়। সোমবার পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম বীরেশ এবং গোবিন্দ। দুজনেই বদায়ুঁর ওসাঁওয়া থানার অন্তর্গত এলাকার বাসিন্দা। তল্লাশি চালিয়ে পুলিশ ২২০ কিলোগ্রাম মাদক (গাঁজা) উদ্ধার করেছে যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১.১০ কোটি টাকা।

সোমবার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, রবিবার রাতে সানবিম স্কুল মোড়ের কাছে গোপন সূত্রের মাধ্যমে পুলিশ খবর পায়, হিন্দুয়ারি তিরাহারের একটি সেতুর কাছে ২ জন সন্দেহভাজন ব্যক্তি মাদক পাচারের চেষ্টা করছে । খবর পেয়েই পুলিশ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘেরাও করে। পুলিশকে দেখে গাড়িতে থাকা দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলেও পুলিশ তাদের ধরে ফেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা জানিয়েছে, তারা ওড়িশার সুন্দরগড় থেকে মাদক ট্রাকে তুলে সোনভদ্র হয়ে দিল্লি নিয়ে যাচ্ছিল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande