শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৫০তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন মমতা বন্দ্যোপাধ্যায়ের
কলকাতা, ১৫ সেপ্টেম্বর (হি.স.): কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৫০তম জন্মবার্ষিকী সারা দেশজুড়েই যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হয়েছে। এই রাজ্যেও মঙ্গলবার তার ব্যতিক্রম হয়নি। জন্মদিবসে তাঁকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই উপলক্
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিবসে মমতার শ্রদ্ধাঞ্জলি


কলকাতা, ১৫ সেপ্টেম্বর (হি.স.): কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৫০তম জন্মবার্ষিকী সারা দেশজুড়েই যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হয়েছে। এই রাজ্যেও মঙ্গলবার তার ব্যতিক্রম হয়নি। জন্মদিবসে তাঁকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই উপলক্ষে মঙ্গলবার সামাজিক মাধ্যম ফেসবুকে তিনি লিখেছেন, স্বনামধন্য কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিবসে জানাই আন্তরিক শ্রদ্ধাঞ্জলি।

উল্লেখ্য, তিনি ১৯২৩ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ‘জগত্তারিণী স্বর্ণপদক’ পেয়েছিলেন। এ ছাড়া, ১৯৩৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাঁকে ‘ডিলিট’ উপাধিতে ভূষিত করা হয়।

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অনেকগুলো জনপ্রিয় উপন্যাস চলচ্চিত্রে রূপায়িত হয়েছে এবং সেগুলি দর্শকদের মধ্যে ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা লাভ করেছে। পাশাপাশি, নিজের সাহিত্যজীবনে একাধিক ছদ্মনামেও তিনি তাঁর কালজয়ী রচনাগুলি সৃষ্টি করেছিলেন।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande